News Flash

  • Home
  • দিনের খবর
  • মানুষ চেয়েছে বলেই বদল, কর্ণাটকের জয়ে উচ্ছ্বসিত মমতা, নাম নিলেন না কংগ্রেসের
Image

মানুষ চেয়েছে বলেই বদল, কর্ণাটকের জয়ে উচ্ছ্বসিত মমতা, নাম নিলেন না কংগ্রেসের

কলকাতা, ১৩ মে (হি. স.) : বাংলার পথে হেঁটেই বিজেপির ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করল কর্ণাটক। শনিবার দক্ষিণী রাজ্যে বিজেপির হারে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেলা ৩টে ১৯ মিনিটে তাঁর টুইট, “পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে কর্ণাটকের মানুষ। তাদের ধন্যবাদ। মানুষ চাইলে কর্তৃত্ববাদী সরকার, তাদের একচ্ছত্র আধিপত্যকেও দমন করতে পারে।” তবে মমতার শুভেচ্ছাবার্তায় নাম ছিল না কংগ্রেসের। তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

মমতা টুইটারে লিখেছেন, “পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার জন্য কর্ণাটকের মানুষকে কুর্নিশ। পাশবিক, একচ্ছত্র ক্ষমতায় বিশ্বাসী রাজনীতির পরাজয় ঘটেছে। যখন মানুষ বহুত্ববাদী ও গণতান্ত্রিক শক্তির জয় চায়, কেউ তাদের স্বতঃস্ফূর্ততাকে দমিয়ে রাখতে পারে না।” পরিশেষে তাঁর সংযোজন, “এটাই শেষ কথা। ভবিষ্যতের শিক্ষা।” তবে নাম না করে বিজেপিকে বিঁধলেও শুভেচ্ছাবার্তার কোথাও কংগ্রেসের নাম লিখলেন না তৃণমূল সভানেত্রী। যা দেখে রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছেন। তবে কি বিজেপির মতো কংগ্রেসের সঙ্গেও দূরত্ব বজায় রাখছে তৃণমূল? তাই দক্ষিণ ভারতকে বিজেপিমুক্ত করলেও কংগ্রেসকে কৃতিত্ব দিতে নারাজ তিনি?

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top