News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছৈলেংটা মুহকুমা শাসকের অফিসে রক্তদান শিবির
Image

ছৈলেংটা মুহকুমা শাসকের অফিসে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ শুক্রবার লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা  মহকুমা শাসক অফিসে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী  রতন লাল নাথ৷  রক্তদান এখন শুধু রাজধানী আগরতলা শহরের মধ্যে সীমাবদ্ধ নয়৷ রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতেও রক্তদান শিবির সংগঠিত হচ্ছে৷ রক্তদান সম্পর্কে জনগণকে সচেতন করা সম্ভব হচ্ছে বলেই সর্বত্র রক্তদান শিবিরে সারা মিলছে৷ ছৈলেংটা   মহকুমা শাসক অফিসে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেন কৃষি কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ৷ তিনি বলেন রক্তদানের বিকল্প কিছু নেই৷ বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সাধিত হলেও এখনো পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের বিকল্প কোন কিছু আবিষ্কার  করতে পারেননি৷ স্বাভাবিক কারণেই রক্তদানের মধ্য দিয়েই একজন মুমূর্ষ রোগীকে বাঁচানো সম্ভব৷ এই মানসিকতা নিয়েই সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান কৃষি কল্যান মন্ত্রী৷
এদিন রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে  উপসিত ছিলেন ছামনু বিধায়ক সম্বুলাল চাকমা ও এমডিসি সনয় দাস৷

Releated Posts

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026

অ্যাম্বুলেন্সেই প্রসব, স্বাস্থ্যকর্মীর তৎপরতায় মা ও নবজাতক সুস্থ

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গুরুতর পরিস্থিতির মধ্যেই অ্যাম্বুলেন্সে প্রসব করিয়ে সাফল্য পেলেন এক স্বাস্থ্যকর্মী। কুমারঘাট থেকে কৈলাসহরের ঊনকোটি জেলা…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top