News Flash

  • Home
  • দেশ
  • কর্ণাটকে কংগ্রেস সরকার গঠন এখন সময়ের অপেক্ষা: জয়রাম রমেশ
Image

কর্ণাটকে কংগ্রেস সরকার গঠন এখন সময়ের অপেক্ষা: জয়রাম রমেশ


নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : কর্ণাটকে কংগ্রেস সরকার গঠন এখন সময়ের অপেক্ষা বলে মনে করেন কংগ্রেসের প্রবীন নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, তাঁর দল রাজ্যে সরকার গঠন করতে চলেছে। রমেশ শুক্রবার বলেন, সমস্ত এক্সিট পোল কংগ্রেসকে এগিয়ে দেখাচ্ছে। এখন পর্যন্ত কোনো এক্সিট পোল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। কংগ্রেস কর্ণাটকের আঞ্চলিক সমস্যাগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে নেওয়ার চেষ্টা করেছিল। আমরা অবশ্যই সরকার গঠন করব।

উল্লেখ্য, অতীতেও রমেশ তার বিবৃতিতে বলেছিলেন যে কর্ণাটকে কংগ্রেস জিতলে এটি তার জন্য ‘সুপার বুস্টার ডোজ’ হিসাবে প্রমাণিত হবে। এর প্রভাব তেলেঙ্গানা, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও মিজোরামের বিধানসভা নির্বাচনেও দেখা যাবে। কর্ণাটকের ২২৪ টি বিধানসভা আসনের জন্য ১০ মে ভোটগ্রহণ হয়েছিল। আগামীকাল শনিবার ভোট গণনা।

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top