News Flash

  • Home
  • দেশ
  • শীর্ষ আদালতে জয় পাওয়ার পরেই সার্ভিসেস সচিবকে সরিয়ে দিলেন কেজরিওয়াল
Image

শীর্ষ আদালতে জয় পাওয়ার পরেই সার্ভিসেস সচিবকে সরিয়ে দিলেন কেজরিওয়াল


নয়াদিল্লি, ১১ মে (হি.স.): দেশের সর্বোচ্চ আদালত আমলা ও সরকারি আধিকারিকদের বদলি ও পোস্টিংয়ের ক্ষমতা দিল্লি সরকারের হাতেই তুলে দিতেই সার্ভিসেস সচিব আশিস মোরেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু তাই নয়, উপরাজ্যপাল বিনয় সাক্সেনার ‘আজ্ঞাবহ’ হিসেবে পরিচিত আমলাদের উদ্দেশেও হুঁশিয়ারি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী

২০১৫ সালে দিল্লিতে আম আদমি পার্টির সরকার গঠনের পরেই সার্ভিসেস দফতরকে মুখ্যমন্ত্রীর হাত থেকে কেড়ে নিয়ে উপরাজ্যপালের অধীনে নিয়ে এসেছিল মোদী সরকার। অভিযোগ ওঠে, নিজেদের পছন্দসই আমলাদের বিভিন্ন দফতরে নিয়োগ ও বদলির জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত আট বছর ধরে আমলাদের পোস্টিং ও বদলির ক্ষমতা নিয়ে একাধিকবার সঙ্ঘাতে জড়িয়েছে কেন্দ্র ও দিল্লির আপ সরকার। এদিন শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ অবশ্য আমলাদের নিয়ন্ত্রণের দায়িত্ব দিল্লি সরকার হাতেই ন্যস্ত করেছে। আর তার পরেই দিল্লির উপরাজ্যপালের ‘বিশ্বস্ত সহচর’ তথা সার্ভিসেস সচিব আশিস মোরেকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, খুব শিগগিরই প্রশাসনিক ক্ষেত্রে ব্যাক রদবদল ঘটানো হবে। যারা উন্নয়নের কাজে এতদিন বাধা দিয়ে এসেছেন তাদের কাউকে ছাড়া হবে না।

রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘বিশ্বস্ত’ হিসেবে পরিচিত আরও বেশ কয়েকজন আমলার কাঁধে কোপ পড়তে চলেছে

Releated Posts

পিএমএলএ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রীকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজত

কলকাতা, ১২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজিত বোসকে মঙ্গলবার…

ByByTaniya Chakraborty May 12, 2026

শ্রীলঙ্কার হেফাজতে আটক তামিলনাড়ুর মৎস্যজীবীদের মুক্তির দাবিতে বিজয়ের চিঠি জয়শঙ্করকে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাড়ুর ছয় মৎস্যজীবীর মুক্তি এবং বাজেয়াপ্ত মাছধরা নৌকা ফিরিয়ে আনার…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভারতের ক্ষুদ্র উদ্যোগগুলিকে শক্তিশালী বাণিজ্য দক্ষতা গড়ে তুলতে হবে: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস) : ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করবে ক্ষুদ্র উদ্যোগগুলিকে কতটা অন্তর্ভুক্তিমূলকভাবে প্রযুক্তি গ্রহণ,…

ByByTaniya Chakraborty May 12, 2026

অসমে বিজেপির হ্যাটট্রিক ঐতিহাসিক মুহূর্ত : একনাথ শিন্ডে

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বারের জয়কে “ঐতিহাসিক হ্যাটট্রিক” বলে উল্লেখ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top