News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগ ম্যালেরিয়া এবং জাপানিজ এনসেফালাইটিস মরশুমের পরিপ্রেক্ষিতে নজরদারি
Image

করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগ ম্যালেরিয়া এবং জাপানিজ এনসেফালাইটিস মরশুমের পরিপ্রেক্ষিতে নজরদারি

করিমগঞ্জ (অসম), ১০ মে (হি.স.) : আসন্ন মরশুমে ম্যালেরিয়া ও জাপানিজ এনসেফালাইটিস বা জেই প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল সেল জেলার আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সীমান্ত গ্রামে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। এরই অধীনে পাথারকান্দি ব্লকের কুর্তিকুচি গ্রামে এ ধরনের একটি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক (সিডি) ডা. রঞ্জিত বৈদ্য জানান, বেশিরভাগ ম্যালেরিয়া এবং জেই-র ক্ষেত্রে আক্রান্তরা প্রতিবেশী রাজ্যে ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং করিমগঞ্জ জেলার গ্রামগুলিতে আশ্রয় নেয়। যার ফলে এটি গোষ্ঠী সংক্রমণে বিস্তার লাভ করে। তাই, নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনও জ্বর হলে, স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করা উচিত। এতে আশা, নজরদারি কর্মী এবং এমপিডব্লিউরা রক্তের স্লাইডগুলি পরীক্ষাগারে পরীক্ষার জন্য সংগ্রহ করছেন। অনুষ্ঠানে এনভিবিডিসিপি কনসালট্যান্ট দেবজিৎ দে জানান, জেলায় মশারি ঔষুধিকরণ চলছে।

তিনি বলেন, মশার কামড় থেকে নিরাপদে থাকার জন্য মানুষের ঘুমানোর সময় মশারি ব্যবহার করা উচিত। জেলা এপিডেমিওলজিস্ট সুমিত রায় বলেন, এ ধরনের কোনও মহামারি প্রতিরোধের জন্য আইডিএসপিতে সময়মতো জ্বরের কেইসগুলি রিপোর্ট করা বাধ্যতামূলক। তিনি যে কোনও উদ্বেগজনক পরিস্থিতিতে তাকে ৮৮৭৬৯৫১৮৫৩ নম্বরে জানাতে বলেন। এদিনের কর্মসূচিতে এনভিবিডিসিপি সেল এবং আশা-র ব্লক স্তরের কর্মীরাও অংশ নেন।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top