News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিমনায় ছাগল চুরির দায়ে এক ব্যক্তিকে পিটিয়ে খুন, গ্রেপ্তার ৯
Image

সিমনায় ছাগল চুরির দায়ে এক ব্যক্তিকে পিটিয়ে খুন, গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷  সিধাই থানার সিমনার মেঘলিবন্দ বস্তিতে ছাগল চুরির অপবাদে এক ব্যক্তিকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে৷ নিহতের নাম সুনীল ওরাং৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে৷ পুলিশ হত্যাকাণ্ডে জড়িত দুই মহিলা সহ  নয়জনকে গ্রেফতার করেছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ৷
 জেলা পুলিশ সুপার সহ পুলিশের পদস্থ আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় সুনীল ওরাং নামে এক ব্যক্তি প্রতিবেশীর একটি ছাগল চুরি করে তার বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ৷ ছাগলের মালিক সুনীল ওরাং এর বাড়িতে গিয়ে সেই ছাগলটি দেখতে পায়৷ তার বাড়িতে ছাগলটি দেখতে পেয়ে তাকে সেখান থেকে বেঁধে নিয়ে আসে৷ ছাগল চুরির অপবাদে তাকে পিটিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷
প্রসঙ্গত, আইন নিজের হাতে তোলে নেয়ার প্রবণতা রাজ্যে ক্রমেই বেড়ে চলেছে৷ এর আগে তেলিয়ামুড়ায় গরু চুরির দায়ে তিনজনকে আটক করে গণধোলাই দিয়ে খুন করা হয়েছে৷ এছাড়া কৈলাসহর সীমান্তে প্রায়ই বাংলাদেশী গরু চোরদের ধরে গণধোলাই দিয়ে খুন করা হচ্ছে৷ এই প্রবণতা মারাত্মক বলে তথ্যাভিজ্ঞ মহলের দাবী৷ অবিলম্বে অপরাধের সাথে জড়িতদের আইনী পথে বিচারের আওতায় নেয়া প্রয়োজন বলে তথ্যভিজ্ঞ মহলের দাবি৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top