News Flash

Image

শিলচর শিবালিক পার্কে তিনদিন ব্যাপী ১৬২ তম রবীন্দ্র জয়ন্তী পালনের সূচনা

শিলচর (অসম), ৭ মে (হি.স.) : রবিবার সকাল এগারোটা থেকে মেহেরপুর শিবালিক পার্ক দুর্গা মান্ডব প্রাঙ্গনে বিভিন্ন মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী পালনে সূচনা করা হয়। মাঙ্গলিক পঞ্চ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মাধ্যমে অনুষ্ঠানটির শুভারম্ভ করেন শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির সভাপতি ওমকারনাথ রায়, শিলচর মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ ভবতোষ রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবাশীষ ভট্টাচার্য্য, কাবুগঞ্জ কলেজের অধ্যক্ষ ডাঃ দেবাশীষ পাল, উক্ত কমিটির সাংস্কৃতিক উপ সমিতির আহ্বায়ক অঞ্জন স্বামী প্রমূখরা ।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ রবীন্দ্র সংগীত পরিবেশন শেষে ৭০ জন বিভিন্ন বয়সের ছাত্র-ছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, বিকেল ৩-১৫ মিনিটে আবৃত্তি ও ৪-৪৫ মিনিটে রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তিন দিন ব্যাপী রবীন্দ্রনাথ ঠাকুর জন্মজয়ন্তী পালনের উক্ত সাংস্কৃতিক উপ সমিতির আহ্বায়ক অঞ্জন স্বামী বক্তব্যে কার্যসূচী সম্পর্কে বলেন, ৮ মে সোমবার বিকেল ৪-৪৫ বিকেলে থাকবে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা এছাড়াও ৭ মে সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের” ডাকঘর “গল্প অবলম্বনে একটি নাটক পরিবেশন করা হবে। এই তিন দিনব্যাপী সন্ধ্যাবেলার অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় থাকবে অনুষ্ঠান।২৫ শে বৈশাখ তথা ৯ মে শিবালিক পার্ক মহিলা সংগঠনের বিশেষ উদ্যোগে সকাল ছয়টা ত্রিশ মিনিটে প্রতিবারের মতো প্রভাত ফেরি ও সকাল আটটায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে এবং রাত ৮-৩০ মিনিটে থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সভাপতি ওঙ্কারনাথ রায় বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার, চিত্রশিল্পী, নাট্যকার, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। এক কথায় বহুমুখী প্রতিভার সম্বন্বয় ঘটেছিল তাঁর বর্ণময় দীর্ঘ কর্মজীবনে। তবুও তাঁর কবি পরিচিতিই তাঁকে বিশ্ববরেণ্য করে তুলেছিল আর তাই রবীন্দ্রনাথকে ভূষিত করা হয়েছিল ”বিশ্বকবি” বা ”কবিগুরু” নামে।

ডাঃ ভবতোষ রায় বক্তব্যে বলেন,রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র বিশ্ব সাহিত্যে তাঁর রত্নস্বরূপ অবদানের জন্যই বিখ্যাত নন, মানব কল্যাণে তাঁর গভীর চিন্তাভাবনার জন্যও বিখ্যাত যার প্রতিফলন তাঁর সমগ্র জীবনের কাজের মধ্যে পাওয়া যায় ।

ডাঃ দেবাশীষ পাল বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর সবসময়ই সত্যের দিকে চেয়েছেন, তার ভিতরের সৌন্দর্য কে খুঁজে বের করেছেন । তিনি বলেছেন, “সত্য ছাড়া সৌন্দর্যের অস্তিত্ব নেই।”রবীন্দ্র সংগীত পরিবেশন করেন উক্ত কমিটির সদস্য তথা বিশিষ্ট সংগীত শিল্পী সুদীপ্ত দেবরায় এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নিম্মি চক্রবর্তী।

Releated Posts

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাং আসনে বিজেপির দখল বজায়, জয়ী দাওচিয়ের আই. ইমচেন

কোহিমা, ৪ মে: নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক…

ByByNews Desk May 4, 2026

অসমে এনডিএ-র ‘ঐতিহাসিক জনাদেশ’ আসছে: বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া

গুয়াহাটি, ৪ মে (আইএএনএস): অসমে এনডিএ জোটের ফলাফলকে “ঐতিহাসিক জনাদেশ” বলে উল্লেখ করে রাজ্য বিজেপি সভাপতি ও লোকসভা…

ByByNews Desk May 4, 2026

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top