News Flash

  • Home
  • বিনোদন
  • ‘দ্য কেরালা স্টোরি’ টিমকে অভিনন্দন জানিয়ে একলা চলার জন্য সতর্ক করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী
Image

‘দ্য কেরালা স্টোরি’ টিমকে অভিনন্দন জানিয়ে একলা চলার জন্য সতর্ক করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী

কলকাতা, ৬ মে (হি. স.) : সাহসী প্রচেষ্টার জন্য ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার গোটা টিমকে অভিনন্দন জানালেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী । একই সঙ্গে এমন একটি সাহসী সিনেমার জন্য গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ‘একলা চলো রে…’ লাইন মনে করিয়ে দেন পরিচালক ।

নিজের সামাজিক মাধ্যমে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার টিমের উদ্দেশে খোলা চিঠি লিখে পরিচালক জানান, ভারতে ‘দ্য কেরালা স্টোরি’র মতো সিনেমা রিলিজ করা সহজ কাজ নয়। তাঁকেও ‘বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যাম’, ‘দ্য তাসখন্দ ফাইলস’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার জন্য শারীরিক, মানসিক, সামাজিকভাবে নিগৃহীত হতে হয়েছে। এমনকী আগামী ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর জন্যও আক্রমণ করা হচ্ছে। কলকাতার মলে তিনি নিজের বই সই করতে পারেননি বলেও অভিযোগ করেন। এরপরই পরিচালক দাবি করেন, মা সরস্বতী তাঁকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সত্য, ন্যায় ও ধর্ম রক্ষার লড়াই করার শক্তি দিয়েছেন।

‘দ্য কেরালা স্টোরি’র প্রযোজক বিপুল শাহ, নায়িকা আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেনকের ট্যাগ করে লেখেন, “প্রথমেই এই সাহসী চেষ্টার জন্য অভিনন্দন। একই সঙ্গে আপনাদের খারাপ খবরটি জানিয়ে রাখি, এখন থেকে আপনাদের জীবন পালটে যাবে। ভাবতে পারবেন না এত ঘৃণা পাবেন। দম বন্ধ হয়ে আসবে। মাঝে মধ্যে ভাবনাচিন্তার শক্তি হারিয়ে যাবে, ভেঙে পড়বেন। কিন্তু মনে রাখবেন, যাঁরা পরিবর্তনের ক্ষমতা রাখেন ইশ্বর তাঁদেরই পরীক্ষা নেন।” সবশেষে পরিচালক গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ‘একলা চলো রে…’ লাইন মনে করিয়ে দেন। উল্লেখ্য, ইতিমধ্যেই মধ্যপ্রদেশে ‘দ্য কেরালা স্টোরি’কে করমুক্ত ঘোষণা করা হয়েছে।

Releated Posts

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে, সোমবার শিবাজি পার্কে শেষকৃত্য

মুম্বই, ১২ এপ্রিল (আইএএনএস): ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার আশা ভোসলে আর নেই। রবিবার মুম্বইয়ে ৯২ বছর…

ByByNews Desk Apr 12, 2026

অভিনেতার মৃত্যুকে ঘিরে টলিউডে অনির্দিষ্টকালের ধর্মঘট, শুটিং বন্ধ

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী-র মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে…

ByByNews Desk Apr 7, 2026

গৌতম মেননের বিরুদ্ধে কর ফাঁকির মামলা খারিজ মাদ্রাজ হাইকোর্টে

চেন্নাই, ৬ এপ্রিল(আইএএনএস): চলচ্চিত্র নির্মাতা গৌতম বাসুদেব মেনন-এর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলা খারিজ করে দিল…

ByByNews Desk Apr 6, 2026

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করবে আর্টিস্টস ফোরাম

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী-এর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top