News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রী মণিপুরে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের খোঁজ নিলেন
Image

মুখ্যমন্ত্রী মণিপুরে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের খোঁজ নিলেন

মণিপুরের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির বিষয়টি মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নজরে এসেছে। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আজ মণিপুরের রিমস ও অন্যান্য কলেজে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের বিষয়ে খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য প্রশাসন থেকে মণিপুরের বিভিন্ন কলেজে পাঠরত ছাত্রছাত্রীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। মণিপুর সরকার থেকে রাজ্য প্রশাসনকে ত্রিপুরার ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখার বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে।

তাছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রফেসর (ডা.) এইচ পি শর্মা রিমসের অধ্যক্ষের সাথে টেলিফোনে কথা বলেন। রিমসের অধ্যক্ষ রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে জানিয়েছেন সেখানে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীরা সুরক্ষিত ও নিরাপদে রয়েছে।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top