বেঙ্গালুরু, ৩ মে (হি.স.) : কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দিন আসন্ন। দিন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রচার। শাসক ও বিরোধী দুই পক্ষই পুরোদমে চালাচ্ছে প্রচার। সম্প্রতি কংগ্রেস প্রকাশ করেছে তাদের ইস্তেহার। যেখানে অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে রাজ্যে জাতীয় শিক্ষানীতির পরিবর্তে রাজ্যের নিজস্ব শিক্ষানীতি চালুর কথা বলা হয়েছে।এই প্রসঙ্গে কংগ্রেসকে তুলোধনা করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
তিনি জানান, ”উন্নয়নের প্রশ্নে সবসময় ব্রেক কষে কংগ্রেস। উন্নতির বিষয়ে কংগ্রেসকে সবসময় বাধা” হিসেবে উল্লেখ করেন তিনি।জাতীয় শিক্ষানীতি নিয়ে শুধু কর্ণাটক নয়, দেশের বিভিন্ন রাজ্যে বিরোধ রয়েছে। তবে যাই হোক না কেন নির্বাচনের মূহূর্তে দেশের দুই বড় দলের মধ্যে বাক যুদ্ধের পরিমান তত বাড়বে যত এগিয়ে আসবে ভোটের দিনক্ষন।

