News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যে ফের তাপমাত্রা বাড়তে চলেছে আগামী ৫ মে থেকে
Image

রাজ্যে ফের তাপমাত্রা বাড়তে চলেছে আগামী ৫ মে থেকে

কলকাতা, ১মে (হি.স.) : আগামী ৩ মে পর্যন্ত কলকাতা সহ দক্ষিণ বঙ্গ এবং উত্তরবঙ্গে হালকা থেকে ধরনের বৃষ্টিপাত হবে। আগামীকাল ২ মে রাত থেকে বৃষ্টির গতিবেগ বাড়তে পারে। তবে ৫ মে থেকে ফের রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করবে। কারণ যে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিবেশ বঙ্গে তৈরি হয়েছিল কেটে যাবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হয়েছে একই সঙ্গে ঝড়ো হাওয়া বইছে ও তার পাশাপাশি বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। উত্তরপ্রদেশের দক্ষিণ-পশ্চিম দিকে এবং ছত্রিশগড়ের উপর যে দুটি নিম্নচাপ ঘনীভূত হয়েছিল তা দুর্বল হয়ে গিয়েছে। পূর্ব বাংলাদেশের উপর অপর একটি ঘূর্ণবর্তা সৃষ্টি হয়েছে। যার দরুন আগামী ৩ থেকে ৪ দিন উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দু একটি জায়গায় ও কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। একই সঙ্গে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ও ঝড়ো হাওয়া ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে। কিন্তু ৪ মে’র মধ্যে এই দুর্যোগ কেটে যাবে। আগামী ৫ মে থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top