রাজভবনে গুজরাট ও মহারাষ্ট্রের পূর্ণরাজ্য দিবস উদযাপন

আগরতলা, ১ মে।। আজ সন্ধ্যায় রাজভবনে গুজরাট ও মহারাষ্ট্রের পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হয়। ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্যপালের সচিব টি কে চাকমা। অনুষ্ঠানে এই দুই রাজ্যের পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষে একটি তথ্যচিত্র দেখানো হয়। বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।