News Flash

  • Home
  • বাণিজ্য
  • এপ্রিলে জিএসটি-তে রেকর্ড আয় কেন্দ্রের
Image

এপ্রিলে জিএসটি-তে রেকর্ড আয় কেন্দ্রের

নয়াদিল্লি, ১ মে (হি.স.) : পণ্য ও পরিষেবা কর, জিএসটি -তে রেকর্ড আয় কেন্দ্রের। চলতি বছরের এপ্রিলে গত বছরের তুলনায় জিএসটি -তে ১২ শতাংশ বেশি আয় করল কেন্দ্র । এবছরের এপ্রিলে কেন্দ্রের মোট জিএসটি আয় হয়েছে ১ লক্ষ ৮৭ হাজার ৩৫ কোটি টাকা। যা এখনও পর্যন্ত রেকর্ড। সোমবার, ১ মে অর্থমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে চলতি বছরের এপ্রিল মাসের জিএসটি আয়ের এই তথ্য প্রকাশ করা হয়েছে।

অর্থমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের এপ্রিলে মোট জিএসটি আয় হয়েছে ১ লক্ষ ৮৭ হাজার ৩৫ কোটি টাকা, এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। গত বছর অর্থাৎ ২০২২ সালের এপ্রিলে মোট জিএসটি আয় হয়েছিল ১ লক্ষ ৬৭ হাজার ৫৪০ কোটি টাকা। সুতরাং গত বছরের তুলনায় এবছর জিএসটি আয় ১৯ হাজার ৪৯৫ কোটি টাকা অর্থাৎ ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এবছরের মোট জিএসটি আয় ১ লক্ষ ৮৭ হাজার ৩৫ কোটি টাকার মধ্যে সিজিএসটি রয়েছে ৩৮ হাজার ৪৪০ কোটি, এসজিএসটি রয়েছে ৪৭ হাজার ৪১২ কোটি, আইজিএসটি রয়েছে ৮৯ হাজার ১৫৮ কোটি (আমদানিকৃত পণ্যের থেকে প্রাপ্ত ৩৪ হাজার ৯৭২ কোটি) এবং সেস ১২ হাজার ২৫ কোটি (আমদানিকৃত পণ্য থেকে প্রাপ্ত ৯০১ কোটি) টাকা।

অর্থমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, চলতি বছরের মার্চে মোট ৯ কোটি ই-বিল পাশ হয়েছে। যেখানে একমাস আগে, ফেব্রুয়ারিতে ৮.১ কোটি ই-বিল পাশ হয়েছিল। অর্থাৎ অনলাইন মোডে ই-বিল দেওয়ার হার ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবার চলতি বছরের এপ্রিলে দৈনিক সর্বাধিক কর সংগ্রহ হয়েছে ২০ তারিখ। সেদিন মোট ৯.৮ লক্ষ লেনদেনের মাধ্যমে ৬৮ হাজার ২২৮ কোটি টাকা কর সংগ্রহ হয়েছে। গত বছরও ২০ এপ্রিল সর্বাধিক কর সংগ্রহ হয়েছিল। তবে তার পরিমাণ ছিল তুলনামূলকভাবে কম। ৯.৬ লক্ষ লেনদেনের মাধ্যমে কর সংগ্রহ হয়েছিল ৫৭ হাজার ৮৪৬ কোটি টাকা।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top