News Flash

  • Home
  • দেশ
  • ভারতীয় ক্রিকেট দল নিয়ে বিস্ফোরক রবি শাস্ত্রী
Image

ভারতীয় ক্রিকেট দল নিয়ে বিস্ফোরক রবি শাস্ত্রী

মুম্বাই,৩০এপিল(হি.স.): ভারত ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এক বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় দল নিয়ে। তিনি বলেছেন, ভারতীয় ক্রিকেট দলে অনধিকার চর্চা হয়ে থাকে।

উল্লেখ্য,২০২১ সালের টি-টোয়ান্টি বিশ্বকাপের পর কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান রবি শাস্ত্রী। তাঁর পরিবর্তে ভারত দলের দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়।
কোচিং ছাড়ার দীর্ঘদিন পর ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়ে মুখ খুলেছেন রবি শাস্ত্রী। ইএসপিএন ক্রিকইনফোতে দেয়া এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী দাবি করেন, ভারতের দল নির্বাচনের বৈঠকে কখনো তিনি অংশগ্রহণ করেননি।

সেই সঙ্গে তিনি বলেছেন, দীর্ঘ সাত বছর ভারতের ক্রিকেট দলের সঙ্গে যুক্ত থেকেও নির্বাচক কমিটির বৈঠকে যোগ দেয়ার কোনো অভিজ্ঞতা আমার নেই। এমনকি বিসিসিআইয়ের পক্ষ থেকে আমাকে কখনো আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু দল নির্বাচনে কোচের থাকাটা অনেক জরুরি। কারণ, তিনিই ক্রিকেটারদের সঙ্গে বেশি সময় কাটান।’
আরো বিস্ফোরক হয়ে শাস্ত্রী বলেছেন,’ ভারতের দল নির্বাচনে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করে। নির্বাচক কমিটির বৈঠক কীভাবে শুরু হয় বা শেষ হয়, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। তিন-চার বছরে আমি যা জেনেছি সেই অনুযায়ী, ওখানে এমন অনেককেই উপস্থিত থাকতে দেখেছি যাদের থাকার কথা নয়, যা বিসিসিআইয়ের সংবিধানবিরোধী।’

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top