News Flash

Image

খোয়াইয়ে সাংসদ স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷  খোয়াই নতুন টাউন হলে আজ সাংসদ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে দেশের বিখ্যাত হাসপাতালের শিশুরোগ, স্নায়ুরোগ, হৃদরোগ, ’রোগ, দন্ত, অস্থি, চর্ম, চোখ, নাক, কান, গলা ও মেডিসিন বিভাগের বিশেষ’ চিকিৎসকগণ রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন৷ তাছাড়া রাজ্যের বিশেষ’ চিকিৎসকগণও এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন৷ শিবিরে বিশেষ’ চিকিৎসকগণ ৪২৮ জন রোগীর চিকিৎসা করে প্রয়োজনীয় ওষুধ দেন৷ এছাড়া রোগীদের বিভিন্ন ধরনের পরীক্ষাও বিনামূল্যে করা হয়৷ উল্লেখ্য, রাম মনোহর লোহিয়া, সফদরজং, পিজিআই ও ম্যা’ হাসপাতালের বিশেষ’ চিকিৎসকগণ শিবিরে রোগীদের চিকিৎসা করেন৷
সাংসদ বিপ্লব কুমার দেব আজ এই স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন৷ পরিদর্শনের সময় সাংসদ শ্রী দেব স্বাস্থ্য শিবিরে রোগী ও চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন৷ শিবিরে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেত’ত্বে দেশে চিকিৎসা পরিষেবার ব্যাপক পরিবর্তন এসেছে৷ ভারতের স্বনামধন্য হাসপাতাল থেকে চিকিৎসকগণ স্বেচ্ছায় স্বাস্থ্য পরিষেবা দিতে এসেছেন৷ এতে স্থানীয় জনসাধারণ খুব সহজেই উন্নত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন৷
শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই পুরপরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথশর্মা, জিলা পরিষদের কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুুবত মজমদার, খোয়াই প’ায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস, খোয়াই জেলার জেলাশাসক ডি কে চাকমা, মহকুমা শাসক বিজয় সিনহা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. নির্মল সরকার প্রমুখ৷

Releated Posts

তিন বছরের ব্যবধানে একই পরিবারের দুই যুবকের অকালমৃত্যু, দুই শিশুকন্যার ভবিষ্যৎ অনিশ্চিত

আগরতলা, ৮ সেপ্টেম্বর: একই পরিবারের পরপর দুই সন্তানের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মেলাঘর চর এলাকায়। মাত্র তিন…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

যুবরাজনগরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ, চাঞ্চল্য

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: শিশুদের জন্য নির্ধারিত মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগর থানার অধীন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের…

ByByReshmi Debnath Sep 8, 2026

সুস্থ ত্রিপুরা গঠনে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা অনস্বীকার্য: সাংসদ রাজীব ভট্টাচার্য

​আগরতলা, ৮ সেপ্টেম্বর: ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে আজ আগরতলা প্রেস ক্লাবে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Sep 8, 2026

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগরে রক্তদান ও বস্ত্রদান কর্মসূচি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগর বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top