News Flash

  • Home
  • দিনের খবর
  • অপারেশন কাবেরী : সুদান থেকে দিল্লি ফিরলেন ২৩১ জন ভারতীয়, অভিযানে যোগ দিল ইন্ডিগোও
Image

অপারেশন কাবেরী : সুদান থেকে দিল্লি ফিরলেন ২৩১ জন ভারতীয়, অভিযানে যোগ দিল ইন্ডিগোও

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): অপারেশন কাবেরীর অধীনে সংঘর্ষদীর্ণ সুদান থেকে দেশে ফিরলেন আরও ২৩১ জন ভারতীয় নাগরিক। সুদান থেকে উড়ে আসা একটি বিমান শনিবার সকালে নতুন দিল্লির বিমানবন্দরে এসে নামে, ওই বিমানে ২৩১ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। দেশে মাটিতে পা রাখার পর সকলেই আনন্দ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, সংঘর্ষদীর্ণ সুদানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপদে উদ্ধারের জন্য অপারেশন কাবেরী শুরু করেছে ভারত সরকার। এই অভিযানে এবার অংশ নিয়েছে ইন্ডিগোও। ইন্ডিগোর বিমানে শনিবারই জেদ্দাহ থেকে নতুন দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন ২৩১ জন ভারতীয় নাগরিক। অপারেশন কাবেরীর অধীনে এখনও পর্যন্ত ২,৪০০ জনের বেশি ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।

Releated Posts

রাম মন্দিরের অনুদান বিতর্কে দেশজুড়ে কংগ্রেসের আন্দোলন জোরদার, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত ও ট্রাস্ট পুনর্গঠনের দাবি

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে প্রাপ্ত দান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায় কথিত আর্থিক অনিয়মের অভিযোগকে…

ByBySandeep Biswas Jul 10, 2026

এসসি-এসটি আইনের মামলায় বিজেপি বিধায়ক প্রীতম লোধীর ছেলে ‘পলাতক’ ঘোষিত, স্থায়ী গ্রেফতারি পরোয়ানা জারি

গোয়ালিয়র, ১০ জুলাই (আইএএনএস) : তফসিলি জাতি ও তফসিলি জনজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে দায়ের হওয়া একটি মামলায়…

ByBySandeep Biswas Jul 10, 2026

পাটনা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন বিচারপতি সুধীর সিং

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার পাটনা হাইকোর্টের বিচারপতি সুধীর সিংকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছে। বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জনের বিরুদ্ধে নতুন পুলিশ অভিযোগ

কলকাতা, ১০ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে আয়োজিত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top