News Flash

  • Home
  • দিনের খবর
  • ব্রিজভূষণ শরণ সিংকে পদ থেকে সরিয়ে দেওয়া উচিত মোদী সরকারের : কংগ্রেস
Image

ব্রিজভূষণ শরণ সিংকে পদ থেকে সরিয়ে দেওয়া উচিত মোদী সরকারের : কংগ্রেস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল(হি.স.) : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা শনিবার দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, মহিলা খেলোয়াড়রা সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতে সিংকে ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি সহ সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত।

হুডা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে সিংয়ের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এখন পুলিশের উচিত অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা। তিনি বলেন, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ৪০টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে আমরা দাবি করছি দিল্লি পুলিশ অপরাধী প্রবণতার এই ব্যক্তিকে গ্রেপ্তার করুক যাতে সুষ্ঠু তদন্ত করা যায়।
প্রসঙ্গত, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী আজ সকালে বিক্ষোভকারী মহিলা কুস্তিগীরদের সাথে দেখা করতে যন্তর মন্তরে পৌঁছেছিলেন। এই সময় তিনি বলেন, এই খেলোয়াড়রা ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। এই তদন্ত করা উচিত। ব্রিজ ভূষণ সিংকে অবিলম্বে পদ থেকে অপসারণ করতে হবে। দেশের এই কন্যারা পদক জিতে এলে সবাই গর্বিত হয়। আজ সে বিচারের জন্য রাজপথে বসে আছে, তাই কেউ শুনতে প্রস্তুত নয়।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top