News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষকদের বাজরা চাষে উৎসাহিত করতে হবে : কৃষিমন্ত্রী
Image

কৃষকদের বাজরা চাষে উৎসাহিত করতে হবে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷  মিলেট বা বাজরা চাষ খুবই লাভজনক ও উৎক’ষ্ট খাদ্য৷ বাজরাতে পুষ্টিগুণও বেশী৷ বাজারে এর চাহিদাও রয়েছে৷ আমাদের রাজ্যের কৃষকরা সাধারণত ধান, গম ও সব্জি চাষে বেশী উৎসাহী৷ পুষ্টিগুণের কথা বিবেচনা করে কৃষকদের বাজরা চাষে উৎসাহিত করতে হবে৷ আজ লেম্বছড়াস্থিত ত্রিপুরা কৃষি মহাবিদ্যালয়ে আবহাওয়ার স্থিতিস্থাপকতা ও কৃষি সুুস্থায়ী উন্নয়নের জন্য বাজরা উৎপাদন প্রযুক্তির ব্যবহার-২০২৩ শীর্ষক জাতীয়স্তরের এক আলোচনাচক্রে প্রধান অতিথির ভাষণে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ আলোচনাচক্রে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, বাজরা দিয়ে অনেক ধরণের খাদ্যসামগ্রী তৈরী হয়৷ বাজরা দিয়ে বিসুকট, মাল্টি গ্রেণ্ড আটা এবং মিষ্টিও তৈরী করা হয়৷ কৃষিমন্ত্রী বলেন, রাজ্যেও আগামী দিনে বাজরা চাষকে জনপ্রিয় করতে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর উদ্যোগ নেবে৷ এই জাতীয় আলোচনাচক্রটি ত্রিপুরা ক’ষি মহাবিদ্যালয়ের উদ্যোগে এবং নাবার্ড ও আইসিআর, হায়দ্রাবাদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়৷
আলোচনাচক্রে কৃষিমন্ত্রী বলেন, কৃষিতে আমাদের স্বনির্ভর হতে হবে৷ এজন্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী উৎপাদনে কৃষকদের অভ্যস্ত করে তুলতে হবে৷ কৃষির বিকাশ হলেই এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠবে৷ কৃষিমন্ত্রী রাজ্যে এধরণের একটি জাতীয় আলোচনাচক্রের আয়োজন করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান৷ এই জাতীয় আলোচনাচক্রে দেশের বিভিন্ন রাজ্য থেকে ২০ জন কৃষি বিজ্ঞানী অংশ নিয়েছেন৷ আলোচনাচক্রে কৃষি বিজ্ঞানীগণ মিলেট বা বাজরা চাষের উপর মূল্যবান আলোচনা করেন৷ আলোচনাচক্রে বক্তব্য রাখেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসেইন, নাবার্ডের জেনারেল ম্যানেজার লোকেন দাস, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দ দাস৷ স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা কৃষি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. টি কে মাইতি৷ অনুষ্ঠানে অতিথিগণ জাতীয় আলোচনাচক্র উপলক্ষে প্রকাশিত দুটি মরণিকার আবরণ উন্মোচন করেন৷

Releated Posts

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top