News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজয় নদীর পাশের ভেলুয়ারচর নিয়ে বাড়ছে কৌতুহল
Image

বিজয় নদীর পাশের ভেলুয়ারচর নিয়ে বাড়ছে কৌতুহল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ জায়গাটি পরিচিতি স্থানীয়দের কাছে থাকলে কেউই যেতেন না৷ আচমকা বাংলা নববর্ষের দুই দিন আগে  কতিপয় যুবক আনন্দে মেতে উঠার ছবি নিজেদের সামাজিক মাধ্যমে ছেড়ে দেন৷ ব্যস হয়ে গেল কেল্লাফতে৷ কয়েকদিনেই ভাইরাল সেই ছবি সামাজিক মাধ্যমের দৌলতে৷ সবার কাছে পরিচিতি পেয়ে  যায় জঙ্গলে ঘেরা প্রকৃতির কোলে গড়ে উঠা বিজয় নদীর সেই ভেলুয়ারচড় এলাকা৷ সেই নদীর জলে আনন্দে গা ভাসাচ্ছেন কিশোর-যুবরা৷ প্রতিদিন সোনামুড়া মহকুমার বিভিন্ন জায়গা থেকে লোকজন সেখানে ভিড় করছেন৷ অনাবিল আনন্দে তারা গা ভাসাচ্ছেন৷ স্থানীয় এক যুবক দোকান খুলে কয়েক দিন ধরে ভালো ব্যবসাও করে যাচ্ছেন৷ যুবদের আনন্দের নতুন ঠিকানার খবর পেয়ে শনিবার বিজেপির বক্সনগর মণ্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা, বিজেপির বক্সনগর কেন্দ্রের বিজিত প্রার্থী তাফাজ্জল হোসেন সেখানে যান৷ তারা সেই দৃশ্য দেখে নিজেরাও আপ্লুত৷ টবে তারা জানান, এই জায়গাকে কেন্দ্র করে স্থায়ি ভাবে কিছু করা যাবে না৷ কারণ বর্ষার সময় তিন মাস নদী জলে টইটুম্বুর থাকবে৷ তবে রাজ্য সরকারের কাছে দাবি রাখেন গরমের দিনে যুবরা যাতে জলের আনন্দ উপভোগ করতে পারেন এমন পার্ক গড়ে তোলা যায় কিনা তা দেখার৷

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top