News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিরল রোগে আক্রান্ত শুভ্রজিৎ এর চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগ
Image

বিরল রোগে আক্রান্ত শুভ্রজিৎ এর চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷  আগরতলা ইন্দ্রনগর নিবাসী সোমা রায় ও শম্ভু রায়ের একমাত্র ছেলে শুভ্রজিৎ রায়৷ শুভ্রজিৎ তার পাঁচ বছর বয়স থেকে রক্তঘটিত বিরল রোগে আক্রান্ত৷ মা-বাবার পক্ষে ছেলের চিকিৎসা ব্যয় চালানো সম্ভব হচ্ছিল না৷ ছেলের ভবিষ্যৎ-এর কথা চিন্তা করে এক রাশ আশা নিয়ে আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সাথে সাক্ষাত করেন৷ মুখ্যমন্ত্রী তাদের সমস্যা সম্পর্কে অবগত হন এবং তাদের সমস্যা নিরসনে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দেন৷
পুত্রবধূকে সাথে নিয়ে মানিক দেব আজ মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করেন৷ কিছুদিন পূর্বে তার ছেলে প্রয়াত হয়েছে৷ সদ্য বিধবা পুত্রবধূর ভবিষ্যতের কথা ভেবে মুখ্যমন্ত্রীর সাথে তিনি সাক্ষাত করেন৷ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বিধবা মহিলার সমস্যার কথা শুনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন৷ এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আজ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জনগণ মুখ্যমন্ত্রী ডাঃ সাহার সাথে মিলিত হন৷ মুখ্যমন্ত্রী তাদের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগের কথা শুনেন এবং সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন৷ জনসাধারণের সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী এবং স্বাস্থ্য সচিব ড. দেবাশিস বসুু৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top