News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শীঘ্রই কৈলাসহরের মনু নদীর উপর ছনতৈল-সোনামাড়া ব্রিজ সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হবে
Image

শীঘ্রই কৈলাসহরের মনু নদীর উপর ছনতৈল-সোনামাড়া ব্রিজ সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ খুব শীঘ্রই কৈলাসহরের মনু নদীর উপর ছনতৈল-সোনামাড়া ব্রিজ সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হবে৷ শনিবার বিকেলে কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায় ব্রীজটি পরিদর্শন করার পর এই বিষয়ে জানান৷ এদিন বিকেলে কৈলাশহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন৷ এই সমস্ত উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে ছিল ছনতৈল সোনা মারা নবনির্মিত ব্রিজ এবং পাইতুর বাজার এলাকায় বিদ্যানগর সুকল মাঠে নবনির্মিত ক্রিকেট স্টেডিয়াম৷ চেয়ারপারসন চপলা রানী দেবরায় ছাড়া এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, বিশিষ্ট সমাজসেবী  সিদ্ধার্থ দত্ত, অরুণ সাহা, ক্রিকেট এসোসিয়েশনের প্রকৌশলী সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা৷ চেয়ারপার্সন  চপলা রানী দেবরায় জানিয়েছেন খুব শীঘ্রই ছনতৈল – সোনামারা নবনির্মিত ব্রিজটি সাধারণ মানুষের পথ চলাচলের জন্য খুলে দেওয়া হবে৷ স্টেডিয়ামের কাজ দেখে চেয়ারপারসন চপলা রানী দেবরায় খুশি হতে পারেননি৷

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top