News Flash

  • Home
  • দিনের খবর
  • একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফেল, অন্ধ্রে একসঙ্গে আত্মঘাতী ৯ পড়ুয়া
Image

একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফেল, অন্ধ্রে একসঙ্গে আত্মঘাতী ৯ পড়ুয়া

অমরাবতী, ২৯ এপ্রিল(হি.স.) : পরীক্ষায় কেউ পাশ করতে পারেনি, কেউ বা একটি, দুটি বিষয়ে ফেল করেছে। এই ব্যর্থতা মেনে নিতে পারেননি একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। আর তাই ফলাফল বেরনোর ৪৮ ঘণ্টার মধ্যে পরপর ৯ জন ছাত্রছাত্রীর আত্মহত্যার খবর মিলল অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে। গত কয়েকমাসে এনিয়ে সেখানে অনেক পড়ুয়ার আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। যার জেরে পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার অন্ধ্রের একাদশ ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়েছে। দেখা গিয়েছে, একাদশে পাশের হার মাত্র ৬১ শতাংশ, দ্বাদশে তা একটু বেশি, ৭২ শতাংশ। দুই শ্রেণি মিলিয়ে মোট ১০ লক্ষ পরীক্ষার্থী ছিল। তাদের অনেকেই পাশ করতে পারেনি। আর সেই হতাশা থেকে নিজেদের শেষ করে দিয়েছে ৯ ছাত্রছাত্রী। শ্রীকাকুলামে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে বি তরুণ নামে ১৭ বছরের এক কিশোর। পরিবার সূত্রের খবর, ছেলেটি ইন্টারমিডিয়েটে অধিকাংশ বিষয়ে পাশ করতে পারেনি। তাই মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিল।
এছাড়া ত্রিনাধাপুরম, কাঞ্চারাপালেমে এক ছাত্র ও এক ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে। প্রথমজন ইন্টারমিডিয়েট পরীক্ষায় ব্যর্থ হয়ে আত্মঘাতী হয়েছে। দ্বিতীয়জন অবশ্য একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল বলে খবর মিলেছে। তা সত্ত্বেও গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে ১৮ বছরের ওই তরুণ। এভাবেই চিত্তুর, আনাকাপল্লি-সহ একাধিক জায়গা থেকে ছাত্রছাত্রীদের আত্মঘাতী হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে একজন পরীক্ষায় পাশ করলেও নম্বর অনেক কম হওয়ার অবসাদে আত্মঘাতী হয়েছে। সবমিলিয়ে সংখ্যাটা ৯।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top