নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ গরম ছ্যাকা লাগিয়ে ৮ বছরের মেয়ের মুখ ও পা পুড়িয়ে দিল পাষণ্ড মা ও ভাই৷ ঘটনা ফটিকরায় থানার অন্তর্গত তরণী নগর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে৷ গর্ভধারিনী মায়ের হাতে গুরুতর ভাবে আহত নয় বছরের এক শিশুকন্যা৷ এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটলো ফটিকরায় থানার অন্তর্গত তরণী নগর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে৷ মরণ দত্তের স্ত্রী দীপ্তি মজুমদার এবং তৃপ্তি মজুমদারের ছেলে গোবিন্দ সরকার তৃতীয় শ্রেণীর নয় বছরের শিশু কন্যাকে অত্যন্ত অমানবিকভাবে মারধর করে এবং হাতা গরম করে ওই নাবালিকা শিশুর পা এবং মুখ পুড়ে দেয়৷ ঘটনার দিনই ওই নয় বছরের নাবালিকা শিশু কন্যাকে তার বাবা মরণ দত্ত কাঞ্চন বাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করায়৷ এই অমানবিক ঘটনার পর বুধবার শিশুকন্যার বাবা মরণ দত্ত এবং স্থানীয় এলাকাবাসীরা মিলে ফটিকরায় থানায় দীপ্তি মজুমদার এবং সৎ পুত্র গোবিন্দ সরকারের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করে৷ ফটিকরায় থানার পুলিশ লিখিত অভিযোগ পেয়ে একটি মামলা নথিভূক্ত করে যার নম্বর ১৯/২০২৩৷ ভারতীয় দণ্ডবিধ ৩৪২,৩২৬,৩০৭ ধারায় একটি মামলা নেওয়ার পর ফটিকরায় থানার পুলিশ অভিযুক্ত দীপ্তি মজুমদার এবং গোবিন্দ সরকারকে গ্রেফতার করে৷ এদিন ধৃত দুই অভিযুক্তকে ঊনকোটি জেলা ও দায়রা জজের আদালতে প্রেরণ করে৷ এদিকে আহত নাবালিকা শিশুটির অবস্থা এখনো আশঙ্কা জনক৷ নাবালিকা শিশু কন্যাটির পা এবং মুখ সম্পূর্ণভাবে ঝলসে গেছে৷
2023-04-28

