আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : যোগাযোগের প্রসারে ভারত সরকারের কাছে ত্রিপুরায় বিকল্প রেল লাইন স্থাপনের দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস। সে মোতাবেক আগামী ৮ মে অসমের মালিগাওঁ–য়ে গিয়ে উত্তর–পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজারের কাছে ডেপুটেশন দেবে কংগ্রেসের প্রতিনিধি দল। আজ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা।সাথে তিনি যোগ করেন, ২০২৪ লোকসভা নির্বাচনে দেশে বিজেপির বিরুদ্ধে ঢেউ আসতে চলেছে। কেন্দ্রে নরেন্দ্র মোদী পুনরায় সরকার গঠন করতে পারবেন না।
এদিন বীরজিৎ সিনহা বলেন, ধর্মনগর থেকে কৈলাসহর, কমলপুর, খোয়াই, মোহনপুর ভায়া আগরতলা হয়ে সোনামুড়া, বিলোনিয়া এবং সাব্রুম পর্যন্ত বিকল্প রেললাইন স্থাপনের দাবি নিয়ে আগামী ৭ মে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধি দল গৌহাটি অভিযান করবে। ৮ মে মালিগাওঁ–য়ে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয়ে জেনারেল ম্যানেজারের কাছে ডেপুটেশনে মিলিত হবে ওই প্রতিনিধি দল।
সাথে তিনি যোগ করেন, ২০২৪ লোকসভা নির্বাচনে দেশে বিজেপির বিরুদ্ধে ঢেউ আসতে চলেছে। কেন্দ্রে নরেন্দ্র মোদী পুনরায় সরকার গঠন করতে পারবেন না বলে তিনি আশাবাদী। তাঁর দাবি, লোকসভা নির্বাচনে কেন্দ্রে কংগ্রেস সহ বিরোধীদের সরকার গঠন হবে। কেন্দ্রে সরকার পরিবর্তন হলে ত্রিপুরা সহ আরও অন্যান্য রাজ্যেও সরকার পরিবর্তন হবে বলে কটাক্ষ করে বলেন তিনি।

