News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামুটিয়ায় বৈশাখী মেলায় জুয়ার আসরে পুলিশের হানা, আটক দুই
Image

বামুটিয়ায় বৈশাখী মেলায় জুয়ার আসরে পুলিশের হানা, আটক দুই

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷  বামুটিয়া ফাঁড়ি এলাকায় বৈশাখী মেলায় দুইদিন ব্যাপি জুয়ার আসরে পুলিশের থাবা৷ নেতৃত্বে  বাবুটিয়া ফাড়ির ওসি সঞ্জয় দেববর্মা৷  বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বরজুস এলাকায় দুই দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়৷ বৈশাখী মেলাকে কেন্দ্র করে রমরমা জুয়ার আসর বসে৷ ঘটনার খবর পেয়ে বামুটিয়া  ফাড়ির পুলিশ ছুটে গিয়ে জোয়ার আসর ভেঙ্গে দেয়৷ অভিযান চালায় মেলার আসে পাশের এলাকায়৷ অভিযানে বেরিয়ে আসে জুয়ার বিভিন্ন ও সামগ্রী৷ জুয়া খেলার জন্য অস্থায়ীভাবে গড়ে তোলা সাতটি ঘর ভেঙ্গে তছনছ করে দেওয়া হয়৷ বিলেতি মদ সহ দুই জনকে আটক করে পুলিশ৷  ইচ্ছে করলে যে পুলিশ সবকিছু করতে পারে এদিন তারই প্রমাণ দিল বামুটিয়া পুলিশ ফাঁড়ি৷ জানা যায় এই জুয়ার সামগ্রী অর্থাৎ ডাববার ঘর গুলি ছেড়ে দিতে চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে বামুটিয়া পুলিশ ফাঁড়ির ওসির উপর৷ পুলিশ জানিয়েছে এই সর্বনাশা জুয়ার আসর কোনভাবেই বসতে দেওয়া হবে না৷

Releated Posts

শান্তিরবাজারে ঐতিহ্যবাহী শিবের গাজন—প্রাচীন সংস্কৃতি রক্ষায় সেনপাড়ার উদ্যোগ

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বর্তমান ডিজিটাল যুগে ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে চলেছে গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। তার মধ্যেই অন্যতম…

ByByReshmi Debnath Apr 5, 2026

নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ১৫ বছরের কিশোরের

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ১৫ বছরের কিশোর শুভম দাসের। শান্তিরবাজারের…

ByByReshmi Debnath Apr 5, 2026

ধর্মনগরে আমরা বাঙালী দলের জনসংযোগ, প্রার্থী বিভাস রঞ্জন দাসের পক্ষে ভোটের আহ্বান

ধর্মনগর, ৫ এপ্রিল : আমরা বাঙালী দলের উদ্যোগে রবিবার ধর্মনগরের বিবেকানন্দ রোড, কদমতলা স্ট্যান্ড, চন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায়…

ByByReshmi Debnath Apr 5, 2026

ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য প্রয়াত, শোক জ্ঞাপন কংগ্রেসের

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে রাজ্যের…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top