News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলা রাজ্য ক্রিকেটে পাঁচ মাঠে পাঁচ ম্যাচ আজ
Image

সিনিয়র মহিলা রাজ্য ক্রিকেটে পাঁচ মাঠে পাঁচ ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল।। সেমিফাইনালে পৌঁছার লক্ষ্যে আগামীকালের ম্যাচগুলো প্রতিটি দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। টিসিএ আয়োজিত সিনিয়র মহিলা রাজ্য ক্রিকেটে সদর-এ দল আগামীকাল লংতরাইভ্যালির মুখোমুখি হচ্ছে। সদর-এ দলের ইচ্ছে রয়েছে টানা তিন ম্যাচে জয় অর্থাৎ জয়ের হ্যাটট্রিক করে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়ে সেমিফাইনালে খেলা। হয়তো নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে আগামীকাল সেটাই হতে যাচ্ছে। এমবিবি স্টেডিয়ামে বিশালগড় খেলবে তেলিয়ামুড়ার বিরুদ্ধে। প্রথম ম্যাচে বিশালগড় সাব্রুমকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালের লক্ষ্যে অনেকটা এগিয়ে রয়েছে। জয়ের টার্গেট নিয়েই তারা আগামীকাল মাঠে নামছে। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে ধর্মনগর খেলবে বিলোনিয়ার বিরুদ্ধে। দু দলই গ্রুপ লীগের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামছে। টার্গেট রয়েছে জয় দিয়ে লীগ অভিযান শেষ করা, তবে গ্রুপ-এ থেকে সদর-এ দল সেমিফাইনালের পথে এগিয়ে রয়েছে। নীপকো মাঠে শান্তিরবাজার খেলবে কৈলাশহরের বিরুদ্ধে। শান্তিরবাজার প্রথম ম্যাচে ১৫৪ রানের বড় ব্যবধানে কমলপুরকে হারিয়ে সেমিফাইনালের পথে যথেষ্ট এগিয়ে রয়েছে। আগামীকাল জয় পেলেই অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে। কৈলাসহরের ইচ্ছে রয়েছে জয় দিয়ে লীগ অভিযান শুরু করে পরবর্তী ম্যাচে কমলপুরকে হারিয়ে শেষ চারে পৌঁছানো। ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে সাব্রুম খেলবে উদয়পুরের বিরুদ্ধে। পাল্লাভারী উদয়পুরের। কেননা প্রথম ম্যাচে তেলিয়ামুড়াকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথ প্রশস্ত করে নিয়েছে। তবে কার্যত গুরুত্বপূর্ণ ম্যাচ হবে ২৭ এপ্রিল, বিশালগড়ের বিরুদ্ধে। ক্রিকেট মহলে আলোচনা রয়েছে বিশালগড় ও উদয়পুর ম্যাচের মধ্যে বিজয়ী দল সেমিফাইনালে খেলার যোগ্যতা পাবে।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top