News Flash

Image

লামডিঙের ১৬ জুয়াড়ির জেল হাজত

হোজাই (অসম), ২৩ এপ্ৰিল (হি.স.) : লামডিং পুলিশের এক অভিযানে গ্ৰেফতার করা হয়েছে ১৬ জন জুয়াড়িকে। ধৃত জুয়াড়িদের প্রেরণ করা হয়েছে জেল হাজতে।

জানা গেছে, লামডিং পুলিশ থানার ওসি চন্দনজ্যোতি বরার নেতৃত্বে পরিচালিত অভিযানে লামডিং রেলওয়ে ক্রসিং গেট বাজার এলাকায় জুয়া খেলার সময় চার জনকে এবং ন’খুটি এলাকা থেকে ১২ জন জুয়াড়িকে আটক করা হয়।

পুলিশের হাতে আটক লামডিং এলাকার চারজন যথাক্রমে শুভঙ্কর দেবনাথ, রাজু দাস, প্রেমা বৈদ্য এবং বিশ্বজিৎ পাল। অন্যদিকে ন’খুটি খাগরিজান এলাকা থেকে আটকাধীনরা যথাক্রমে আব্দুল বাতিন, সাদ্দাম হুসেন, আরশাদ আলি, আবুত আলিম, হাবিল উদ্দিন, রশিদ আলি, আমির উদ্দিন, ইব্ৰাহিম আলি, হবিবুর রহমান, আব্দুল সত্তার, মকবুল আলি এবং রমজাত আলি৷
ধৃতদের কাছে থেকে নগদ ২,৮২০ টাকা বাজেয়াপ্ত করার পাশাপাশি তিনটি মোবাইল হ্যান্ডসেট ও দু জোড়া তাসের বান্ডিল বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ভারতীয় দণ্ডবিধির ১৩/১৪/এ ধারায় ১০১/২০২৩ এবং ১০২/২০২৩ নম্বরে মামলা রুজু করে তাদের গ্রেফতার করা হয়। আজ তাদের হোজাইয়ে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে ১৬ জুয়াড়িকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top