News Flash

Image

ঈদ–জামাতকে ঘিরে জনসমুদ্র ঐতিহাসিক করিমগঞ্জ টাউন ঈদগাহ ময়দান

করিমগঞ্জ (অসম), ২২ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জের ঐতিহ্যবাহী টাউন ঈদগাহে শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হল ঈদ-উল ফিতরের নামাজ। মুসল্লিদের ভিড়ে শনিবার সকালে করিমগঞ্জ টাউন ঈদগাহে এক কথায় জনসমুদ্রে পরিণত হয় জামাত।

নামাজ পরিচালনা করেন ত্রিপুরার কাজিয়ে শরিয়ত, বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। ত্রিপুরার কাজিয়ে শরিয়ত মওলানা মোহাম্মদ আব্দুল্লাহ বর্তমান দেশের পরিস্থিতি প্রেক্ষাপট ও যুবসমাজ ধ্বংসের দিক নিয়ে এবং শান্তি সম্প্ৰীতির ওপর বক্তব্য পেশ করেন।

বলেন, রমজান মাস এক মহান মাস। তার গুরুত্ব অপরিসীম। এ মাসে পবিত্র কোরআন শরিফের আবির্ভাব হয়েছে। তিনি আরও বলেন, কোরআনের মাহাত্ম্য থেকে বিচ্যুতের জন্য আজ অনেক ক্ষেত্রে বিভ্রান্তির স্বীকার হচ্ছেন ইসলাম ধর্মাবলম্বীরা। দেশের ভবিষ্যৎ মঙ্গল ও উজ্জ্বল করতে সন্তানদের হাতে অস্ত্র ছেড়ে কলম তুলে দেওয়ার আহ্বান রাখেন তিনি তার বক্তব্যে।
তিনি বলেন, ইসলামের বিধান মতে, মানবজাতি আদম (আ:) ও হাওয়া (আ:) থেকে সৃষ্টি। সনাতন ধর্ম মতে, মনু ও শতরূপা থেকে মানবজাতির সৃষ্টি। একইভাবে বিভিন্ন নামে খ্রিষ্টান, বৌদ্ধ সহ অন্যান্য ধর্মেও মানবজাতি সৃষ্টির রূপকারের‌ নাম রয়েছে। তথাপিও মানুষে মানুষে দ্বন্দ্ব বিদ্বেষ, ঘৃণা অশান্তি আর অশান্তি মানবজাতির মধ্যে বিদ্যমান।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে ইসলামিক পণ্ডিত বলেন, ইসলাম ধর্মের মৌলিক অধিকার আজান, হিজাব কোরআন নিয়ে এক শ্রেণির মানুষ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে দেশের সাংবিধানিক অধিকার খর্ব করতে চাইছে। এ সবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকল ধর্মাবলম্বী যুবাদের এগিয়ে আসতে আহ্বান জানান মওলানা আব্দুল্লাহ।
নামাজ শেষে বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন তিনি। নামাজের আগে স্বাগতিক বক্তব্য পেশ কৰেন ইদগাহ কমিটির সভাপতি আব্দুল মুক্তাদির চৌধুরি, সম্পাদক হাবিবুর রহমান চৌধুরি, যুগ্ম সম্পাদক দেওয়ান আব্দুল হেকিম চৌধুরী, এআইইউডিএফ নেতা ও সমাজসেবী সাহাবুল ইসলাম চৌধুরী প্রমুখ।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top