News Flash

Image

কারবি আংলঙে উদ্ধার আট কোটি টাকার হেরোইন, গ্রেফতার দুই

ডিফু (অসম), ২২ এপ্রিল (হি.স.) : কারবি আংলং জেলায় ড্রাগসের বিরুদ্ধে ফের বৃহৎ সাফল্য লাভ করেছে পুলিশ। কারবি আংলং জেলার বোকাজান মহকুমায় প্ৰায় আট কোটি টাকা মূল্যের ১.৩০০ কেজি হেরোইন সহ দুই পাচারকারী এখন পুলিশের জালে।

গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে শুক্রবার রাতে বোকাজান মহকুমার অসম-নাগাল্যান্ড সীমান্তবর্তী লাহরিজানে এক অভিযান চালিয়ে পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী বৃহৎ পরিমাণের হেরোইন উদ্ধার করে। বোকাজান মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) জন দাসের নেতৃত্বে পুলিশ ও সিআরপিএফ এক যৌথ অভিযান চালিয়ে লাহরিজানে এনএল ০১ এই ৪৩৮২ নম্বরের একটি লরি থেকে ১১৬টি সাবানের কেসে ভরতি ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। লরির ত্রিপলের নীচে লুকিয়ে রাখা ছিল হেরোইনগুলি। হেরোইন পাচারের অভিযোগে পুলিশ নগাঁওয়ের আইজুল হক ও মরিগাঁওয়ের দিলদার হুসেন নামের দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।

পুলিশের কাছে জানা গিয়েছে, এই হেরোইনগুলি মণিপুর থেকে অসমে নিয়ে আসা হয়েছিল। উদ্ধারকৃত হেরোইনের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য রাজ্যে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। এরই মধ্যে পাচারকারীরা বিভিন্ন কৌশলে অব্যাহত রেখেছে ড্রাগস সহ নেশা জাতীয় সামগ্রীর পাচার। ড্রাগসের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করলেও বন্ধ হয়নি ড্রাগসের কারবার।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top