News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে জমি বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত চার
Image

কৈলাসহরে জমি বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ পাখিরবাদা ৬ নং ওয়ার্ড এলাকায় জায়গার সীমানাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় রক্তাক্ত চার৷ পাখিরবাদা ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা বিরেস নম এবং ওই একই এলাকার বাসিন্দা জবা নমর স্বামীর সাথে সীমানা নিয়ে বাকবিতন্ডা হয়৷ পরবর্তী সময় তা হাতাহাতিতে রুপান্তরিত হয়৷ জানা যায় যে জবা নমর স্বামী তার পরিবারের লোকজন নিয়ে এসে বিরেস নমর পরিবারের উপর দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে৷ এতে করে বীরেশ নমর পরিবারের চার সদস্য গুরুতর ভাবে আহত হয়৷  বীরেশ নম উনার জায়গার সীমানার মধ্যে একটি শূকরের ঘর তৈরি করছিলেন৷  আর সেই শূকরের ঘর তৈরি করা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক বাকবিতন্ডা হয়৷ পরবর্তী সময় স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে গুরুতর আহত চারজনকে চিকিৎসার জন্য কৈলাসহর আরজিএম হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে আহত চারজন কৈলাশহর আরজিএম হাসপাতালে চিকিৎসাধীন৷ পাশাপাশি বিরেশ নমর পরিবারের পক্ষ থেকে কৈলাশহর থানায় জবা নমর পরিবারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়৷ মারপিটের ঘটনায় বিরেশ নম ,  উনার ছোট ভাই পরেশ নম এবং প্রমেস নমর মেয়ে পূর্ণিমা নম এবং বিরেশ নমর ছেলে আহত হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

টিটিএএডিসি নির্বাচন ঘিরে বিক্ষোভ, রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ইভিএম, সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

হেজামারায় প্রচার মিছিল শেষে ফেরার পথে দুর্ঘটনা, আহত ১৫—১২ জন জিবিপিতে রেফার

আগরতলা, ৯ এপ্রিল: হেজামারায় দলীয় প্রচার মিছিল থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।…

ByByReshmi Debnath Apr 9, 2026

বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ প্রকৃত থানসা: মুখ্যমন্ত্রী

আগরতলা, এপ্রিল ৯: মথা ভেবেছিল তাদের ছাড়া নির্বাচনে লড়াই করতে পারবে না ভারতীয় জনতা পার্টি। আমরাও ভেবেছিলাম মথাকে…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে ভারতীয় জনতা…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top