জমি দখল করে নিচ্ছে আত্মসমর্পণকারী জঙ্গীরা, প্রতিবাদে কাঞ্চনপুরে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷  ফরেস্ট রিজার্ভ বনাঞ্চল সহ পাট্টা প্রাপকের জমি দখলমুক্ত করার দাবিতে কাঞ্চনপুরে সড়ক অবরোধ৷ কাঞ্চনপুর ফরেস্ট রিজার্ভ বনাঞ্চল সহ স্থানীয় পাট্টা প্রাপকের জমি দখল করে নিয়েছে আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরী সদস্যরা৷  মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ কাঞ্চনপুর পূরানো মোটর স্ট্যান্ড সংলগ্ণ চৌরাস্তার মুখে সড়ক অবরোধ করে একদল জনজাতিরা৷ তাদের সঙ্গে সহযোগিতায় ছিলেন সমতলের বিভিন্ন স্তরের মানুষেরা৷ দীর্ঘ আধ ঘন্টা যাবত গোটা কাঞ্চনপুর মহকুমায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিশাল অংশের টি এস আর পুলিশ নিয়ে কাঞ্চনপুর থানার বড়বাবু উদ্যম দেববর্মা ঘটনাস্থলে আসেন৷ মহকুমা শাসক সহ সড়ক অবরোধকারীদের সঙ্গে আলোচনাক্রমে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা৷