News Flash

Image

যান দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধার

আগরতলা, ১৮ এপ্রিল (হি.স.) : মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই দূঘর্টনাটি মঙ্গলবার দুপুরে বড়জলা এলাকায় ঘটেছে। গাড়ির চালক আহত বৃদ্ধাকে রাস্তা থেকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

বৃদ্ধার পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী এক মারুতি গাড়ি এসে আশুবালা সূত্রধর (৮৫)কে ধাক্কা দেয়। তাতে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। ফলে তিনি গুরুতর আহত হন। পরর্বতী সময়ে গাড়ির চালক তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতাল নিয়ে যান। কিন্তু, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষনা দেন।

এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন বৃদ্ধার পরিবারের সদস্যরা। বৃদ্ধার পরিবারের সদস্য আরও জানিয়েছেন, ওই ঘাতক গাড়ির চালকের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করা হবে।

Releated Posts

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top