News Flash

Image

খোয়াই নদীতে নবজাতকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৮ এপ্রিল (হি.স.) : খোয়াই নদীতে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। তেলিয়ামুড়ায় শান্তিনগর এলাকায় শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ খবর পেয়ে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়ার হাসপাতালে নিয়ে গেছে।

জনৈক এলাকাবাসী জানিয়েছেন, আজ সকালে গোলাবাড়ি এলাকায় এক ব্যক্তি খোয়াই নদীতে স্নান করতে গিয়েছিলেন। নদীতে নেমে দুর্গন্ধের হদিস পান তিনি। সামনে এগিয়ে গেলেই নদীতে আবর্জনার মধ্যে সদ্যোজাত শিশুর দেহ পড়ে থাকতে দেখতে পান। ওই খবর পেয়ে শান্তিনগর এলাকার লোকজন নদীর পাড়ে ছুটে যান। খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ছুটে এসেছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, থানায় খবর আসে এক ব্যক্তি খোয়াই নদীতে স্নান করতে গিয়ে আবর্জনার মধ্যে এক নবজাতক শিশুর দেহ দেখতে পেয়েছেন। ওই খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেছে। জল থেকে শিশুর উদ্ধার করে নিশ্চিত হন তাঁর মৃত্যু হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ২ -৩ মাসের পুত্র সন্তানের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়ার মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারন খুঁজে পাওয়া যাবে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

নববর্ষের আমেজে বাজারে হালখাতা ও ইলিশ, তবে কমেছে ঐতিহ্যবাহী খাতার চাহিদা

আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি, তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। নববর্ষকে ঘিরে ইতিমধ্যেই বাজারে…

ByByReshmi Debnath Apr 10, 2026

সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুরে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি

আগরতলা, ১০ এপ্রিল: সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।…

ByByReshmi Debnath Apr 10, 2026

ছামনুতে কংগ্রেসের সভা, সিপিএম ছেড়ে ১২ ভোটারের যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে আজ ছামনু লালছড়া বাজারে একটি…

ByByReshmi Debnath Apr 10, 2026

প্রচারের শেষ দিনে ভাংমুনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের সরব প্রচারের শেষ দিনে আজ উত্তর ত্রিপুরা জেলার ভাংমুনে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top