News Flash

Image

কাছাড়ের দয়াপুরে হেরোইন সহ তিন পাচারকারীকে ধরে পুলিশে দিলেন জনতা

শিলচর (অসম), ১৮ এপ্রিল (হি.স.) : মাদক বিরোধী অভিযানে পুলিশের পাশাপাশি এবার মাঠে নেমেছেন আমজনতা। দক্ষিণ অসমের কাছাড় জেলার উধারবন্দ থানাধীন দয়াপুর এলাকা থেকে মাদক সহ তিন পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন জনতা।

ধৃতদের কাছাড় জেলার উজান তারাপুরের বাসিন্দা জনৈক হাসান মিয়াঁ চৌধুরী, বাদ্রিপার চতুর্থ খণ্ডের বসির আহমেদ চৌধুরী এবং জিরিঘাটের দিঘলি গ্ৰামের জনৈক সাহিন আখতার বলে পরিচয় পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, ধৃতরা ড্রাগস পাচার করতে প্রায়ই নতুন দয়াপুরে আসা যাওয়া করত। গতকাল সোমবার রাতেও তারা নতুন দয়াপুরে আসে। তখন সন্দেহের বশে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে ২০টি হেরোইন ভর্তি কন্টেইনার উদ্ধার করেন। এর পর তারা খবর দেন উধারবন্দ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উধারবন্দ থানার সেকেন্ড অফিসার প্রমেশ সিনহা। তিনি ধৃতদের থানায় নিয়ে আসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top