নয়াদিল্লি, ১৬ এপ্রিল(হি.স.) : টানা চারদিন দেশে ১০ হাজারের বেশি দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৯ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। সুস্থ হয়েছেন ৬ হাজার ২৪৮ জন। করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজার ৮২২ জন। দেশে এখনও পর্যন্ত করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫৭ হাজার ৫৪২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৭৫৩ জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কম। কিন্তু এর পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে মৃতের সংখ্যা ১৯ জন। আপাতত দেশে জুড়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৭ হাজার ৫৪২ জন।
এদিকে সময়ের সঙ্গে সঙ্গে ভয়াবহ হয়ে উঠছে রাজধানীর করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯৬ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে হয়েছে ৩১.৯ শতাংশ। অর্থাৎ প্রতি তিন জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

