News Flash

  • Home
  • দেশ
  • বৈশাখী উদযাপনের সময় উধমপুরে ভেঙে পড়ল ফুটব্রিজ, আহত কমপক্ষে ৮০ জন
Image

বৈশাখী উদযাপনের সময় উধমপুরে ভেঙে পড়ল ফুটব্রিজ, আহত কমপক্ষে ৮০ জন

শ্রীনগর, ১৪ এপ্রিল (হি.স.): বৈশাখী উদযাপনের সময় জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় ভেঙে পড়ল একটি ফুটব্রিজ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উধমপুর জেলার চেনানি ব্লকের বাইন গ্রামের বেনি সঙ্গমে। এই ঘটনায় আহতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে ৮০ জন।

এসএসপি বিনোদ জানিয়েছেন, উধমপুরের বাইন গ্রামের বেনি সঙ্গমে ইস্পাতের ফুটব্রিজ ভেঙে পড়ে, যখন বৈশাখী উৎসব উদযাপনের জন্য বিপুল সংখ্যক স্থানীয় লোকজন সেখানে উপস্থিত ছিলেন। আহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তারা চিকিৎসায় ভালোভাবে সাড়া দিচ্ছেন। ফুটব্রিজ ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

চেনানি পৌরসভার চেয়ারম্যান মানিক গুপ্তা বলেন, “কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন, যার মধ্যে ২০-২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা ৬-৭ জনকে জেলা হাসপাতালে রেফার করেছি। বাকিদের চেনানি হাসপাতালে চিকিৎসার চলছে। উধমপুর ডিসির সাথে যোগাযোগ করে, ক্ষতিগ্রস্থদের সমস্ত সম্ভাব্য সহায়তা প্রদান করা হয়েছে”

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top