News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জলের কর দিতে এসে হয়রানির শিকার, অভিযোগ সাধারন মানুষের
Image

জলের কর দিতে এসে হয়রানির শিকার, অভিযোগ সাধারন মানুষের

আগরতলা, ১১ এপ্রিল (হি. স.) : কর জমা দিতে এসে চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ সাধারণ মানুষের। দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থেকে কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন পুর এলাকাবাসী। ওই ঘটনায় মঙ্গলবার সকালে রবীন্দ্র ভবন সংলগ্ন জল বোর্ডের দপ্তরে কিছুক্ষনের জন্য উত্তেজনা ছড়িয়েছিল।

জনৈক ভোক্তার অভিযোগ, সকাল সাড়ে দশটা থেকে জলের কর জমা নেওয়ার নিয়ম দপ্তরে। কিন্তু কর্মচারীরা দপ্তরে আসেন দেরি করে। সকাল সাড়ে নয়টা থেকে লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনি। কিন্তু এখনো পর্যন্ত কোনো কর্মচারী দপ্তরে আসেননি। তিনি বলেন, প্রতিদিন দূর দূরান্ত থেকে ভোক্তারা কর জমা দিতে এসে হয়রানির শিকার হচ্ছেন। কর্মচারী না আসার ফলে দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের দেরিতে আসার কারণ জিজ্ঞাসা করা হলে তাঁদের থেকে প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। ওই ঘটনাকে ঘিরে কিছু ক্ষনের জন্য দপ্তরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

Releated Posts

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026

অ্যাম্বুলেন্সেই প্রসব, স্বাস্থ্যকর্মীর তৎপরতায় মা ও নবজাতক সুস্থ

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গুরুতর পরিস্থিতির মধ্যেই অ্যাম্বুলেন্সে প্রসব করিয়ে সাফল্য পেলেন এক স্বাস্থ্যকর্মী। কুমারঘাট থেকে কৈলাসহরের ঊনকোটি জেলা…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top