News Flash

  • Home
  • প্রধান খবর
  • শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কলকাতা, ১০ এপ্রিল(হি.স.) : রাজ্য সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, আগামী শুক্রবার বাংলায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলায় এসে সভা করার কথাও রয়েছে শাহের।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ১৪ এপ্রিল কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় এসে তিনি জনসভা করতে পারেন বলে খবর। জানা যাচ্ছে অনুব্রতহীন বীরভূমের সিউড়িতে জনসভা করবেন শাহ। জনসভার পাশাপাশি রাজ্য বিজেপির নেতাদের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন। আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে হতে পারে আলোচনা। ১৪ তারিখ শুক্রবার রাজ্যে থাকার পর ১৫ এপ্রিল পয়লা বৈশাখের দিন তিনি দিল্লি ফিরে যাবেন বলে সূত্রের খবর।
উল্লেখ্য, সম্প্রতি হাওড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় সবিস্তার জানতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করেছিলেন। রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছ থেকে গোটা পরিস্থিতি সম্পর্কে খোঁজে নেন তিনি। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও ফোন করে ঘটনার বিষয়ে জানেন অমিত শাহ।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন মোদির, সবরকম মানবিক সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বুধবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে…

ByByNews Desk Aug 26, 2026

ইউএনসিসিডি ১৭তম কনফারেন্স অব পার্টিজ-এ তৃণভূমি পুনরুদ্ধারে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের পক্ষে ভারতের সওয়াল

উলানবাটার, ২৬ আগস্ট (আইএএনএস): তৃণভূমি ও চারণভূমি পুনরুদ্ধারে স্থানীয় সম্প্রদায়কে নেতৃত্বে রেখে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ওপর জোর দিল ভারত।…

ByByNews Desk Aug 26, 2026

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top