দিল্লিতে পিসিআর ভ্যানে গুলি করে আত্মঘাতী হেড কনস্টেবল, তদন্ত শুরু পুলিশের

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স): দিল্লিতে আত্মঘাতী হলেন দিল্লি পুলিশের এক হেড কনস্টেবল। শনিবার সকালে সিভিল লাইন্স এলাকায় পিসিআর ভ্যানে বসে থাকা অবস্থায় নিজেকেই গুলি করেন দিল্লি পুলিশের ওই হেড কনস্টেবল। এই পুলিশ কর্মীর বাড়ি উত্তর প্রদেশে। নাম-ইমরান মহম্মদ।

পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ চন্ডীগ্রাম আখড়ার কাছে বেলা রোডে পিসিআর ভ্যানে বসে থাকা অবস্থায় নিজেকেই গুলি করেন দিল্লি পুলিশের ওই হেড কনস্টেবল। গুলির শব্দ শুনে ছুটে যান অন্যান্য পুলিশ কর্মীরা। রক্তাক্ত অবস্থায় ওই হেড কনস্টেবলকে বারা হিন্দু রাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। মৃতদেহটিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কি কারণে এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে।