News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমাজের সবার স্বাস্থ্য সুুরক্ষায় চিকিৎসকদের গুরুদায়িত্ব রয়েছে : মুখ্যমন্ত্রী
Image

সমাজের সবার স্বাস্থ্য সুুরক্ষায় চিকিৎসকদের গুরুদায়িত্ব রয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ চিকিৎসকগণ সমাজের সর্বোত্তম পেশার সঙ্গে যুক্ত৷ চিকিৎসকদের কাছে সমাজের প্রত্যেকটি মানুষ সমান৷ সমাজের সবার স্বাস্থ্য সুুরক্ষায় তাদের গুরুদায়িত্ব রয়েছে৷ আজ আইএমএ হাউসে ইণ্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে ৫৩তম অল ত্রিপুরা মেডিক্যাল কনফারেন্সের সায়েন্টিফিক সেশনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ তিনি বলেন, ডাক্তারি যেমন একটি পেশা, আবার একটি কল্যাণকর কর্তব্যও বটে৷ তাই সমাজের প্রত্যেকটি নাগরিককে সমান দৃষ্টিভঙ্গি নিয়ে চিকিৎসা করতে পারাই এই পেশার স্বার্থকতা৷
মুখ্যমন্ত্রী বলেন, অনেক সময়ই দেখা যায় চিকিৎসক বা চিকিৎসার কাজে নিযুক্ত কর্মীরা বিভিন্নভাবে আক্রান্ত হন৷ সেইক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার সুুযোগ নিতে আসা মানুষের মনে রাখা প্রয়োজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আমাদের সমাজের লোক৷ ডাক্তাররা হলেন সমাজের প্রক’ত বন্ধ৷ তাই প্রত্যেককে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আস্থাশীল ও সহনশীল হতে হবে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার চিকিৎসকদের কল্যাণে আন্তরিক৷ এই সরকার ২০২২ সালে ত্রিপুরা হেলথ সার্ভিস রুলসের সংশোধন করেছে৷ এই রুলস অনুযায়ী মেডিক্যাল অফিসারদের স্পেশালিস্ট ক্যাডার এবং জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার ক্যাডারে বিভক্ত করা হয়েছে৷ ত্রিপুরাতে মেডিক্যাল পড়য়াদের আসন সংখ্যা বাড়ানো হয়েছে৷ এছাড়াও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতেও বর্তমান সরকার দ্রতগতিতে কাজ করে চলছে৷ সুুপার স্পেশালিটি ওপিডি চালু করা হয়েছে৷ কার্ডিও থেকে শুরু করে নিউরো সহ চিকিৎসা পরিষেবার সব ক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির দিকে এগোচ্ছে৷ রাজ্যের তিনটি স্থানে ট্রমা সেন্টার চালু করা হয়েছে৷ প্রাইমারি হেলথ সেন্টারগুলিকে ওয়েলনেস সেন্টারে উন্নীতকরণ করা হচ্ছে৷ ইতিমধ্যেই রাজ্যের একমাত্র সরকারি ডেন্টাল কলেজ স্থাপন করা হয়েছে৷ রাজ্যে উত্তর পূর্বা’লের মধ্যে বৃহত্তম অি’জেন প্ল্যান্ট চালু করা হয়েছে৷  
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও গণমুখী করে তোলার প্রয়াস নেওয়া হয়েছে৷ রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষও যাতে রাজ্যের উন্নত চিকিৎসা পরিষেবার সুুযোগ নিতে পারে সেই লক্ষ্যে বর্তমান সরকার কর্ময’ চালু রেখেছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের চিকিৎসকরা চিকিৎসা ক্ষেত্রে অনেক বড় বড় সাফল্য অর্জন করছে৷ মুখ্যমন্ত্রী সম্মেলনের সার্বিক সফলতা কামনা করেন৷ মুখ্যমন্ত্রী ইণ্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার ৫৩তম সম্মেলন উপলক্ষে একটি মরণিকাও প্রকাশ করেন৷ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ডা. রাজীব দেবনাথ৷ এছাড়াও বক্তব্য রাখেন ডা. দামোদর চ্যাটার্জি৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ডা. অভিজিৎ দত্ত৷

Releated Posts

দরিদ্র ছাত্রের পাশে বিশ্রামগঞ্জ থানার ওসি, মানবিক উদ্যোগে প্রশংসার ঝড়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ মেঃ চড়িলাম ব্লকের মধ্য ব্রজপুর এলাকার এক দরিদ্র চতুর্থ শ্রেণির ছাত্রের পাশে দাঁড়িয়ে মানবিকতার…

ByByReshmi Debnath May 6, 2026

দিব্যাঙ্গ কন্যার চিকিৎসায় সর্বস্বান্ত পরিবার, মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন

আগরতলা, ৬ মে: দিব্যাঙ্গ কন্যার চিকিৎসার জন্য সর্বস্ব হারিয়ে এখন চরম সংকটে পড়েছেন এক অসহায় পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে…

ByByTaniya Chakraborty May 6, 2026

ব্যাঙ্গালোর থেকে নাবালিকাকে উদ্ধার করে বাবার হাতে তুলে দিল ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে: গোমতি জেলার এক নাবালিকা মেয়েকে ব্যাঙ্গালোর থেকে উদ্ধার করে তার পরিবারের হাতে ফিরিয়ে…

ByByReshmi Debnath May 5, 2026

ধর্ষণ শেষে স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় জড়িত দাদুর কঠোর শাস্তির দাবি জানিয়ে মৌন মিছিল

সোনামুড়া, ৫ মে: ধর্ষণ শেষে স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় জড়িত দাদুর কঠোর শাস্তির দাবি জানিয়ে নলচছড়ের চন্দন মোড়ায় প্রতিবাদ…

ByByReshmi Debnath May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top