News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পেঁচারথলে মহিলার জমি জবরদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি, ৯ জনের বিরুদ্ধে এফআইআর
Image

পেঁচারথলে মহিলার জমি জবরদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি, ৯ জনের বিরুদ্ধে এফআইআর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷  ঊনকোটি জেলার পেঁচারথল শান্তিপুর ২ নং ওয়ার্ড এলাকার প্রভাবশালী নয় ব্যক্তি মিলে একই এলাকার বাসিন্দা শিল্পী শর্মা নামে এক মহিলার জায়গা জবরদখল করার অভিযোগ উঠেছে৷ উক্ত বিষয় নিয়ে শিল্পী শর্মা কৈলাশহর ঊনকোটি জেলা পুলিশ সুপারের  দ্বারস্ত হন৷  জানা যায় যে শিল্পী শর্মা এবং তার পরিবার মিলে ওই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে৷  অভিযোগ ওই একই এলাকার নয়জন প্রভাবশালী ব্যক্তি মিলে শিল্পী শর্মার জায়গা জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এমনকি শিল্পী শর্মা এবং তার পরিবারকে ঘর থেকে বের করে প্রাণে মারার হুমকি দিচ্ছে বলে অভিযোগ৷ একদিকে শিল্পী শর্মার পরিবার অত্যন্ত গরিব পাশাপাশি উক্ত বিষয় নিয়ে পেচারতল থানায় শিল্পী শর্মা ওই ৯ জন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে৷  কিন্তু কাজের কাজ কিছুই হয় নি৷  তাই শনিবার এক প্রকার বাধ্য হয়ে শিল্পী শর্মা কৈলাশহর ঊনকোটি জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীরের নিকট ওই নয়জন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত  অভিযোগ দেওয়ার করেন৷  পাশাপাশি ন্যায় বিচারের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন শিল্পী শর্মা৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ৷ এদিকে পরিবারটি নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷  ঊনকোটি জেলার পেঁচারথল শান্তিপুর ২ নং ওয়ার্ড এলাকার প্রভাবশালী নয় ব্যক্তি মিলে একই এলাকার বাসিন্দা শিল্পী শর্মা নামে এক মহিলার জায়গা জবরদখল করার অভিযোগ উঠেছে৷ উক্ত বিষয় নিয়ে শিল্পী শর্মা কৈলাশহর ঊনকোটি জেলা পুলিশ সুপারের  দ্বারস্ত হন৷  জানা যায় যে শিল্পী শর্মা এবং তার পরিবার মিলে ওই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে৷  অভিযোগ ওই একই এলাকার নয়জন প্রভাবশালী ব্যক্তি মিলে শিল্পী শর্মার জায়গা জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এমনকি শিল্পী শর্মা এবং তার পরিবারকে ঘর থেকে বের করে প্রাণে মারার হুমকি দিচ্ছে বলে অভিযোগ৷ একদিকে শিল্পী শর্মার পরিবার অত্যন্ত গরিব পাশাপাশি উক্ত বিষয় নিয়ে পেচারতল থানায় শিল্পী শর্মা ওই ৯ জন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে৷  কিন্তু কাজের কাজ কিছুই হয় নি৷  তাই শনিবার এক প্রকার বাধ্য হয়ে শিল্পী শর্মা কৈলাশহর ঊনকোটি জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীরের নিকট ওই নয়জন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত  অভিযোগ দেওয়ার করেন৷  পাশাপাশি ন্যায় বিচারের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন শিল্পী শর্মা৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ৷ এদিকে পরিবারটি নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

মানিক্যনগরে অভিযানে প্রায় ২ লক্ষ গাঁজার চারার নার্সারি ধ্বংস, বাজারমূল্য আনুমানিক ২৪ লক্ষ

আগরতলা, ২৯ জুলাই: রাজ্যে মাদকবিরোধী অভিযানে এবার আরও সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। জেলা পুলিশের পাশাপাশি…

ByByReshmi Debnath Jul 29, 2026

দীর্ঘদিন ধরে বেহাল গুলিরাইবাড়ি গ্রামের রাস্তা, সংস্কারের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী

আগরতলা, ২৯ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জম্পুইজলা ব্লকের গুলিরাইবাড়ি ভিলেজ এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রায়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ত্রিপুরায় গাঁজা পাচারে বিহারের বাসিন্দার ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য হিসেবে গাঁজা পাচারের মামলায় বিহারের এক বাসিন্দাকে ১০ বছরের সশ্রম…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

আর্থিক সাক্ষরতা কর্মসূচির মূল্যায়নে ট্রান্সরুরাল কনসাল্টিং-এর সঙ্গে টিআরএলএম-এর চুক্তি

আগরতলা, ২৯ জুলাই: গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত আর্থিক সাক্ষরতা কর্মসূচির প্রভাব মূল্যায়নের জন্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড…

ByByTaniya Chakraborty Jul 29, 2026
Scroll to Top