News Flash

Image

করিমগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

করিমগঞ্জ (অসম) ৭ এপ্রিল (হি.স.) : ৭ এপ্রিল, শুক্রবার করিমগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এদিন করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে একটি র‌্যালির মধ্য দিয়ে দিবসের সূচনা করেন স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডা. রাজীব কুমার বড়ুয়া। এতে মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক (সিডি) ডাঃ রঞ্জিত বৈদ্য, ডাঃ জামাল আহমেদ চৌধুরী, এসডিএমও (আয়ুষ), করিমগঞ্জ সিভিল হাসপাতাল, সুমন চৌধুরী, ডিএমই, এনএইচএম, দেবজিৎ দে, এনভিবিডিসিপি কনসালটেন্ট, সুমিত রায়, জেলা এপিডেমিওলজিস্ট সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, আরবান এলাকার সিএইচও প্রশিক্ষণার্থী, এএনএম ও আশারা রেলিতে উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল মিষ্টি বিতরণ করা হয়।

এতে স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডাঃ রাজীব বড়ুয়া বলেন যে “এই দিনটি জনস্বাস্থ্যের সাফল্যের দিকে ফিরে তাকানোর একটি সুযোগ যা গত সাত দশকে জীবনযাত্রার মান উন্নত করেছে। এটি আজকের ও আগামী দিনের স্বাস্থ্য চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য পদক্ষেপকে অনুপ্রাণিত করার একটি সুযোগ।” তিনি আরও বলেন যে সমস্ত স্বাস্থ্যকর্মী কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রচুর পরিশ্রম করেছেন এবং তারা স্বাস্থ্যের প্যারামিটারগুলি উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করতে নিবেদিত।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top