News Flash

  • Home
  • দেশ
  • কোচবিহারে বিজেপি বিধায়কের গাড়িতে হামলা তৃণমূলের
Image

কোচবিহারে বিজেপি বিধায়কের গাড়িতে হামলা তৃণমূলের

কোচবিহার, ৭ এপ্রিল (হি. স.) : কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জনদের গাড়ির উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার এক ব্লকের চান্দামারি এলাকায়।

বিধায়কের দাবি, ওই এলাকায় এদিন দলের একটি কার্যালয়ের উদ্বোধন ছিল। এদিন বিকালে সেই পার্টি অফিস উদ্বোধন করতে গেলে পুলিশের উপস্থিতিতেই তৃণমূলের শতাধিক কর্মী লাঠিসোটা নিয়ে তাঁর গাড়ির উপর হামলা চালায়। এতে তাঁর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও তারপরও তিনি দলের কার্যালয়ের উদ্বোধন করে কর্মীদের সঙ্গে সেখানে আলোচনা করেছেন বলে নিখিলবাবু জানান। যদিও বিধায়কের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায়।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: ভারতীয়দের সহায়তায় জরুরি নম্বর প্রকাশ ভারতীয় দূতাবাসের

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি যোগাযোগ নম্বর…

ByByNews Desk Aug 26, 2026

শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালানো দুই ধর্ষণ মামলার অভিযুক্ত রাজস্থানে গ্রেপ্তার

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার দুই অভিযুক্তকে বুধবার…

ByByNews Desk Aug 26, 2026

হিজাব ইস্যুতে ওয়াইসিকে নিশানা এনডিএ নেতাদের, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): এলাহাবাদ হাইকোর্টের স্কুলের পোশাকবিধি সংক্রান্ত রায়ের সমালোচনা করায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে বুধবার তীব্র…

ByByNews Desk Aug 26, 2026

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top