News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা শহরকে বানভাসী অবস্থা থেকে রক্ষার লক্ষ্যে কালাপানিয়া ড্রেইন পরিষ্কারের কাজ খতিয়ে দেখলেন মেয়র
Image

আগরতলা শহরকে বানভাসী অবস্থা থেকে রক্ষার লক্ষ্যে কালাপানিয়া ড্রেইন পরিষ্কারের কাজ খতিয়ে দেখলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷  কালাপানিয়া ড্রেইন পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার ৷আসন্ন বৃষ্টির মরসুমকে লক্ষ্য রেখে বিশেষ উদ্যোগ  গ্রহণ করেছে আগরতলা পুরো নিগম৷  বর্ষাকালে রাজধানী আগরতলা শহরে যাতে জল জমে সমস্যার সৃষ্টি করতে না পারে সেজন্য আগরতলা পুর নিগম এবছর আগে থেকেই নানা প্রস্তুতি শুরু করেছে৷ জল নিষ্কাশনই ড্রেন গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে৷৷ দেশের অন্যান্য উন্নত শহরগুলির মতই আগরতলা শহর এলাকার জল নিষ্কাশনের ড্রেন গুলি পরিষ্কার করার জন্য উন্নতমানের মেশিন কে কাজে লাগানো হচ্ছে৷ বহির্জ রাজ্যের স্বনামধন্য সংস্থাগুলি এ কাজে হাত লাগিয়েছে৷ আগরতলা পুরো নিগম এর মেয়র দীপক মজুমদার বৃহস্পতিবার কালাপানিয়া ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ সরে জমিনে পরিদর্শন করেন৷মেয়র এর সফর সঙ্গে হিসেবে  ছিলেন ডেপুটি কমিশনার সহ এলাকার কপর্োরেট সহ পদস্থ আধিকারিকরা৷ মেয়র দীপক মজুমদার জানান বর্তমান সরকার ক্ষমতায় আসার আগেই জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল আগরতলা শহর এলাকায় যাতে বর্ষার জল জমে সমস্যার সৃষ্টি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ তারপরও কিছু কিছু জায়গায় বর্ষাকালে জল জমে থাকে৷ বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত জল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ হিসেবেই কালাপানিয়া এবং আখাউড়া খাল উন্নত মানের মেশিনকে কাজে লাগিয়ে দ্রুত পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মেয়র জানিয়েছেন৷ তিনি আরো জানান বাংলাদেশের দিকে এই ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে কিছুটা ঘাটতে থাকায় সমস্যা দেখা দিচ্ছে৷৷ বাংলাদেশ সরকারের তরফ থেকে যাতে ট্রেন গুলি নিয়মিত পরিষ্কার করা হয় সেজন্য রাজ্য সরকারের তরফ থেকে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন মেয়র৷

Releated Posts

পড়াশোনার বকুনিতে অভিমানে আত্মহত্যা দ্বাদশ শ্রেণীর ছাত্রীর, শোকে স্তব্ধ পূর্ব চাম্পামুড়া

আগরতলা, ২ এপ্রিল: পড়াশোনা নিয়ে অভিভাবকদের বকুনিতে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। মর্মান্তিক…

ByByReshmi Debnath Apr 2, 2026

ত্রিপুরায় উন্নত, স্বচ্ছ ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এক নতুন ডিজিটাল বিপ্লব: আইএইচএমআইএ

আগরতলা, ২ এপ্রিল: ডিজিটাল পরিষেবাকে ব্যবহার করে জনগণের চিকিৎসা পরিষেবা লাভ আরও উন্নত, স্বচ্ছ ও সহজলভ্য করতে যুগান্তকারী উদ্যোগ…

ByByReshmi Debnath Apr 2, 2026

২০১৮ এর আগে ত্রিপুরার জনজাতিকে সম্মান দেওয়া হয়নি: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২ এপ্রিল:   ২০১৮ সালের আগে রাজ্যে শাসন করা পূর্ববর্তী সরকারগুলো কখনো জনজাতি সম্প্রদায়কে যথাযথ সম্মান দেয়নি এবং…

ByByReshmi Debnath Apr 2, 2026

ধর্মনগর উপনির্বাচন ঘিরে সিপিআই(এম)-এর শক্তিশালী জনসভা, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ এপ্রিল :৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর উদ্যোগে এক শক্তিশালী নির্বাচনী…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top