News Flash

Image

দেড়গাঁও থেকে করিমগঞ্জের বদরপুর থানায় ওসি পদে বদলি সোমেশ্বর কোঁওর

গুয়াহাটি, ৩০ মার্চ (হি.স.) : বদরপুর থানার নতুন ওসি হিসেবে দেড়গাঁওয়ের পিটিসি থেকে ইনস্পেক্টর সোমেশ্বর কোঁওরকে নিয়োগ করেছে রাজ্য পুলিশ। তিনি ইন্সপেক্টর চন্দন গোস্বামীর স্থলাভিষিক্ত হয়েছেন।গতকাল রাতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালনা, জনতার অভিযোগ এবং সার্বিক পরিস্থিতির পর্যালোচনা করে গতরাত প্রায় ১১টায় তাৎক্ষণিকভাবে কাৰ্যকরযোগ্য ওসি চন্দন গোস্বামীকে ক্লোজ করে ছিলেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। তাৎক্ষণিকভাবে চন্দন গোস্বামীর স্থলাভিষিক্ত করা হয়েছিল নিলামবাজার থানার সাব-ইনস্পেক্টর সেকেন্ড অফিসার দীপেন কলিতাকে।

আজ বৃহস্পতিবার গুয়াহাটির উলুবাড়িতে অবস্থিত অসম পুলিশের সদর দফতর ডিজিপি (প্রশাসনিক) আইপিএস এইচ সিং এফএ/III-২৪/২০২২/পিটি/৫৩ নম্বরের বিজ্ঞপ্তি জারি করে দেড়গাঁওয়ের পিটিসি থেকে ইনস্পেক্টর সোমেশ্বর কোঁওরকে বদরপুর থানার ওসি পদে নিয়োগ করা হয়েছে বলে জানান। পাশাপাশি একই বিজ্ঞপ্তিতে বদরপুরের বিদায়ী ওসি ইনস্পেক্টর চন্দন গোস্বামীকে গুয়াহাটির শূন্য সীমান্ত শাখায় বদলি করা হয়েছে বলে জানান এইচ সিং।উল্লেখ্য, গতকাল বুধবার রাতে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার পর বদরপুরের ওসিকে ক্লোজ করেছিলেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। পাশাপাশি ঘটনার পরবর্তী প্রক্রিয়ার জন্য গুয়াহাটিতে রাজ্য পুলিশের সদর দফতরে রিপোর্ট করেন তিনি।

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এয়ার ইন্ডিয়ার টোকিও-দিল্লি ফ্লাইটে এক তরুণী যাত্রীর প্রাণ বাঁচালেন মণিপুরের এক চিকিৎসক

ইম্ফল, ৩ এপ্রিল (আইএএনএস): মণিপুরের সেনাপতি জেলার এক চিকিৎসক টোকিও থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ-আকাশে সৃষ্ট…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

অসমে জোরদার বিজেপির প্রচার, আজ মাঠে অমিত শাহ ও যোগী আদিত্যনাথ

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাজ্যজুড়ে প্রচারে নামছেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

সিইও দফতরের সামনে দাঙ্গাবাজি বরদাস্ত নয়: নির্বাচন কমিশনের কড়া বার্তা

কলকাতা, ১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরের সামনে দাঙ্গাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top