News Flash

Image

ছৈলেংটায় আটক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷  দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে ধরা পরল এক চোর৷ সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে সনাক্ত করে আটক করা হয়েছে৷ ঘটনা ছৈলেংটায়৷ দীর্ঘদিন  পর চোরকে আটক করতে সক্ষম হলেন ছৈলেংটা এলাকায়  জনগণ৷  আটক চোরের  নাম বিকাশ রবি দাস৷বাড়ি ধর্মনগর৷ জানা যায়, দীর্ঘদিন ধরে চুরি হচ্ছিল ছৈলেংটা এলাকার তিলকপাড়া গ্রামে৷ কিন্তুু চোরকে ধরতে পারছিলো না৷  এক বাড়িতে সিসি ক্যামেরার মধ্যে ধরা পরে সেই চোরের ছবি৷ সেইদিন থেকে সেই চোরকে খুজতে থাকে গ্রামবাসী৷ আজ ছৈলেংটায় আসতেই তাকে ধরে পেলে এলাকার লোকজন৷ তখন চোরকে ঘনধোলাই দিতে থাকে৷ চোর শিকার করে সে  কি কি চুরি করেছে৷  তাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে চোরকে  থানায় নিয়ে যায়৷ তার বিরুদ্ধে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য এলাকাবাসীর তরফ থেকে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top