News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যস্তরীয় ছোটদের ক্রিকেটে জয় পেলো কাঞ্চনপুর ও কমলপুর
Image

রাজ্যস্তরীয় ছোটদের ক্রিকেটে জয় পেলো কাঞ্চনপুর ও কমলপুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ।।কাঞ্চনপুরে বিধ্বস্ত গন্ডাছড়া মহকুমা। সহজেই ১৬৭ রানের বড় ব্যবধানে গন্ডাছড়াকে পরাজিত করে আসরে প্রথম জয়ের স্বাদ পেলো কাঞ্চনপুর। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে টসে জয়লাভ করে গন্ডাছড়ার অধিনায়ক প্রথমে কাঞ্চনপুরকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। কাঞ্চনপুর ৩৭.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২২ রান করে। দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেয় ওপেনার সৌরভ নাথ এবং মিডল অর্ডার ব্যাটসম্যান রুমিত নাথ।  রুমিত ৫৫ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৬৮, সৌরভ ৪৯ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০,শান্তনু দেববর্মা ২০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩০ রান। গন্ডাছড়ার পক্ষে তুহিন বিশ্বাস (‌৪/‌৫৮), স্বরব দাস (‌৩/‌৩৩) এবং রাহান দাস (‌২/‌৩৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে কাঞ্চনপুরের বোলারদের আটোসাটো বোলিংয়ে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে অভিজিৎ সাহা ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ২৯ রান। কাঞ্চনপুরের পক্ষে সুরজ দেব (‌৩/‌৯) সফল বোলার। আর কে আই মাঠে অপর ম্যাচে কমলপুর ৫৬ রানে পরাজিত করে লংতরাইভ্যালি মহকুমাকে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কমলপুরের গড়া ১৪৬ রানের জবাবে লংতরাইভ্যালি ৯০ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের ওয়াহিদ মিঁয়া ৫ উইকেট পেয়েছে।‌‌‌‌‌

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top