নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ জন স্বার্থ সম্বন্ধীয় ৯ দফা দাবীতে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কাছে ডেপুটেশন প্রদান করে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি৷ এদিন এক প্রতিনিধি দল গিয়ে মেয়রের হাতে তাদের দাবী সনদ তুলে দেন৷ দাবী গুলির মধ্য রয়েছে মশার নিধনে অবিলম্বে স্প্রে সহ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ, চলতি বছরের মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা, চুরি- ছিনতাইয়ের মত ঘটনা রোধে গুরুত্ব পূর্ণ এলাকা গুলিতে অধিক মাত্রায় সিসিটিভি বসানো এবং পুলিশি প্রহড়া বৃদ্ধি করা, নেশা জাতীয় সামগ্রী বিক্রি বন্ধে মানুষকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া৷ এই দাবীর বিষয়ে জানান আমরা বাঙালির পশ্চিম জেলার সচিব অশোক কুমার দাস৷

নয় দফা দাবিতে পুর নিগমে ডেপুটেশন আমরা বাঙালির
Tags:
Releated Posts
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…
বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…
ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…


















