News Flash

  • Home
  • দেশ
  • বিষাক্ত কেউটের কামড় খেয়েও সাপ ধরে সোজা হাসপাতালে যুবক
Image

বিষাক্ত কেউটের কামড় খেয়েও সাপ ধরে সোজা হাসপাতালে যুবক

ক্যানিং, ২৮ মার্চ (হি. স.) : বিষধর কেউটে সাপের কামড় খেয়ে সাপ ধরে নিয়ে সোজা হাসপাতালে এলেন এক যুবক। দীর্ঘ পথ অতিক্রম করে হাসপাতালে আসতে দেরি হওয়ায় তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক হয়ে পড়ে। ক্যানিং মহকুমা হাসপাতালে এলে চিকিৎসকরা দ্রুত তাঁর চিকিৎসা শুরু করেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের সিসিইউতে রেখে শুরু হয় চিকিৎসা।

পরিবার ও হাসপাতাল সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ার বাসিন্দা প্রশান্ত মুন্ডাকে সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিষাক্ত কেউটে সাপ কামড় দেয়। রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে তার পায়ে কামড়ায় সাপটি। কিন্তু ভয় না পেয়ে দ্রুত একটি লাঠির সাহায্যে সাপটিকে ধরে ফেলে সে। এরপর প্রতিবেশী যুবকদেরকে সাথে নিয়ে ওই সাপ সহ সটান হাজির হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। কিন্তু তার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ হয়ে পড়ে ততক্ষণে। সাপে কামড়ানোর পর ওই বিষাক্ত কেউটেকে ধরে হাসপাতালে নিয়ে আসায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। সাপের কামড়ানোর সঠিক চিকিৎসার জন্যই সাপটিকে ধরে এই দীর্ঘপথ অতিক্রম করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলেই জানান রোগীর পরিজনরা। চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে আসতে দেরি হওয়ায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছিল। তবে বর্তমানে রোগী অনেকটাই ভালো রয়েছেন। পাশাপাশি তাঁরা আরও জানিয়েছেন, সাপে কামড়ালে সাপ ধরে হাসপাতালে নিয়ে আসার কোন প্রয়োজন নেই। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই সাপে কামড়ানো রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

Releated Posts

নয়ডায় কম মজুরির প্রতিবাদে উত্তাল শ্রমিক বিক্ষোভ, পরিস্থিতি সহিংস

নয়ডা, ১৩ এপ্রিল (আইএএনএস): কম মজুরি এবং বেতন বৃদ্ধির দাবিতে সোমবার উত্তরপ্রদেশের নয়ডায় ব্যাপক শ্রমিক বিক্ষোভ সহিংস রূপ…

ByByNews Desk Apr 13, 2026

মথুরা নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজের খোঁজে তল্লাশি জারি

মথুরা, ১৩ এপ্রিল(আইএএনএস): মথুরা-র নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। যমুনা নদী থেকে আরও দুই নিখোঁজের দেহ…

ByByNews Desk Apr 13, 2026

নকশাল চক্রান্ত ভেস্তে দিল বাহিনী, ছত্তীসগড়-ওড়িশা সীমান্তে উদ্ধার বিস্ফোরক ও আইইডি সামগ্রী

রায়পুর/নুয়াপাড়া, ১৩ এপ্রিল (আইএএনএস) : বামপন্থী উগ্রবাদ দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ছত্তীসগড়-ওড়িশা সীমান্ত সংলগ্ন ঘন জঙ্গল…

ByByNews Desk Apr 13, 2026

আন্তঃরাজ্য মাদকচক্রে বড়সড় ধরপাকড়, নাগপুরে ২১০ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতার ৪

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। একটি আন্তঃরাজ্য গাঁজা পাচারচক্র ভেঙে ২১০ কেজি…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top