News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ায় সুকলের বেহাল অবস্থা, প্রতিবাদে তালা ঝুলালেন এলাকাবাসী
Image

গন্ডাছড়ায় সুকলের বেহাল অবস্থা, প্রতিবাদে তালা ঝুলালেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন ভিলেজ এর পঞ্চ রতন হাই সুকলটি দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত৷ সুকলের সমস্যা আর সমাধানে ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী দীর্ঘদিন ধরেই রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের কাছে দাবি জানিয়ে আসছেন৷ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় গত ৪/৫ দিন ধরে সুকলের পঠন-পাঠন স্তব্ধ হয়ে পড়েছে৷ সুকলে তালা ঝোলালেন এলাকাবাসী৷ ঘটনা গন্ডাছড়া মহকুমার পঞ্চ রতন ভিলিজের পঞ্চরতন হাই সুকলে৷ এই সুকলের বাউন্ডারি নির্মাণ করা হচ্ছে৷ এলাকাবাসীর অভিযোগ , ওই বাউন্ডারি ওয়ালের ঠিকাদার সঠিকভাবে কাজ করছে না৷ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে৷ এলাকাবাসীর কোন অভিযোগ গ্রাহ্য করছেন না দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার৷ এমনভাবে কাজ করছেন যার ফলে সুকলের ছোট ছোট ছাত্রছাত্রীরা এবং রাতের বেলায় পাড়ার লোকেদের যাতাযাতে   বিপদের সম্মুখীন হতে হচ্ছে৷ পঞ্চ রতন এলাকাবাসী একাধিকবার গন্ডা ছাড়া শিক্ষা দপ্তরের আই এসকে জানানো সত্যেও কোন হেলদোল নেই৷ তাছাড়া নেই ছাত্রছাত্রীদের বসার জায়গা ,বিদ্যুৎ নেই , প্রয়োজনীয় শিক্ষক নেই৷ বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত৷বাধ্য হয়েই এলাকাবাসী সুকলে তালা ঝুলিয়ে দিয়েছেন৷ আজ ৪-৫ দিন হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ সুকলের মূল ফটকের তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষক শিক্ষিকারা সুকলে গিয়ে গাছের তলায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বিমুখ হয়ে বাড়ি করে ফিরে আসতে বাধ্য হচ্ছেন৷  সুকলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং পর্যাপ্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে এলাকাবাসীর তরফ থেকে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের কাছে দাবি জানানো হয়েছে৷৷ অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

রাজঘাটে শক্তি প্রদর্শন তিপ্রা মথা প্রার্থী ই.এম রুনিয়েল দেববর্মার

আগরতলা, ৬ এপ্রিল : এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজঘাট এলাকায় ব্যাপক শক্তি প্রদর্শন করলেন তিপ্রা মথা দলের প্রার্থী…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

তিপরা মথায় যোগ দিলেন বিজেপির মন্ডল সভাপতি ডা. রতি মোহন ত্রিপুরা

আগরতলা, ৬ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কার মুখে পড়ল ভারতীয় জনতা পার্টি। দলের প্রতিষ্ঠা দিবসের দিনই বিজেপি…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top